নিউইয়র্কে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন’র মহান একুশে পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন যথাযথ মর্যাদায় পালন করল মহান একুশে ফেব্রয়ারী। গত ২০ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্ এর ইটজি মিলনায়তনে দেশ ও প্রবাসের গূণীজনদের উপস্থিতিতে ভাষা শহীদদের স্বরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম এর পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ এর উপস্থাপনায় কথা ও কবিতায় অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিশ্ব বাতায়নের কবি ও তিন বাংলার গ্লোবাল প্রেসিডেন্ট কবি সালেম সুলেরী। কবি সুলেরী বলেন, বাংলা ভাষা নিয়ে সেই সময় যারা জীবন বাজী রেখে ভাষা আন্দোলনকে বেগবান করেছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তারা আজ অবহেলিত। অথচ যধু, মধুরা আজ একুশের পদকে ভ‚ষিত হচ্ছেন। যা জাতির জন্য লজ্জাকর। তিনি বলেন, শুধু মাত্র ভাষা সৈনিকদের এবং যারা বাংলা ভাষা নিয়ে কাজ করছেন তাদেরকেই একুশের পদক দেওয়া বাঞ্জনীয়।

ঐক্য শক্তি ঐক্যই বল ও একুশের শিক্ষা শির্ষক আলোচনায় বক্তব্য রাখেন প্রধান আলোচক, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, তিনি বলেন, ঐক্য এবং বল বাঙ্গালী চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। এ চেতনায় উজ্জীবিত হয়ে বাঙ্গালীরা মাতৃভাষা বাংলাকে বিশ্ব দরবারে সমুন্নত রেখেছে এবং অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ অজর্নের পেছনে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধ্যা ভালবাসা ও প্রাণভরা শুভেচ্ছা। আলোচনায় আরও বক্তব্য রাখেন আধ্যাপিকা হোসনে আরা, নূর ইসলাম বর্ষন, বীর মুক্তিযোদ্ধ্যা যথাক্রমে শওকত আকবর রিচি, ফারুক হোসাইন, ওয়াহেদ আলী মন্ডল, আতোয়ারুল আলম, আসেফ বারী টুটুল। মোহাম্মদ কাশেম, আধ্যাপক রেজাউল করীম, আবু তালেব চৌধুরী চান্দু, অধ্যাপক রফিকুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ।
একুশের কবিতা পাঠ করেন ফারজানা আফরোজ লিজা, জিন্নাত আরা রিনা। বাংলাদেশের সাংবাদিক ও সম্পাদক নুরুল কবির অনুষ্ঠানে সমবেত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া সংগঠক আলী ইমাম শিকদার, কাজী সাখাওয়াত হোসেন আজম, ওসমান চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন রনী, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, রুহল আমিন সরকার, আকতারউজ্জামান, তাসকিন বেলাল, রুহল আমিন, পারভিন আফরোজ, সাজেদা আলম, ফামিদ জামান, আতিকুর জামান, মিলন রহমান, ঘোষ রায়, মোহাম্মদ রুবেল, লৎফুর রহমান লাতু ও মুনমুন হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষা শহীদদের শ্রদ্ধ্যা জানান। এরপর বীর শহীদদের বিদেহী আত্বার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে মোহাম্মদ কাশেম ও আশরাফ এর নেতৃত্বে ১২টা ১ মিনিটে ডাইভার সিটি প্লাজায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ফুস্প স্তপক দিয়ে শ্রদ্ধ্যা জ্ঞাপন করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests