Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিরাপদ সড়ক চাই দিবস পালিত: যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি গঠন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: November 8, 2023 | 10:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কে জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজ মিলনায়তনে ২৪ অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নিসচা যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটিও গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মূলধারার লেবার ইউনিয়ন লিডার ও সাউথ এশিয়ান এলায়েন্স অমেরিকান লেবার (অ্যাসাল)-এর ন্যাশনাল সভাপতি মাফ মিসবাহ উদ্দিন, গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
অতিথি হিসেবে আরও ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, চাদপুর জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন, কুইন্সের কমিউনিটি বোর্ড-৮ এর মেম্বার আহসান হাবিব, মা ফাউন্ডেশন ও বাফেলো সিনিয়র সেন্টারের চেয়ারম্যান গাজী ওয়াহিদুজ্জামান লিটন, প্রবাসী সুরক্ষা বাস্তবায়ন কমিটি, নিউইয়র্ক-এর আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান বকুল, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এটিএম কামাল পাশা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আতিকুর রহমান সুজন, অ্যাসাল-এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক খসরু ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাব্বি সৈয়দ।
সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রুবাইয়া রহমান, এনওয়াইপিডি’র ট্রাফিক ইনফোর্সমেন্ট অফিসার খান শওকত, নিসচা যুক্তরাষ্ট্র শাখা’র সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা সমিতির সাবেক সভাপতি বাচ্চু।
সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এসএম জিন্নাহ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওযাত এবং বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন। সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় নিসচা, যুক্তরাষ্ট্র শাখার ২০২৩-২০২৪ সালের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচয় করিয়ে দেয়া হয়।
শাহ নেওয়াজকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ এবং ইসমাইল হোসেন স্বপনকে সভাপতি ও মুস্তাফিজুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ইলিয়াস কাঞ্চন ছবির জনপ্রিয় নায়ক হয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, আর নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে বাস্তব জীবনের নায়ক হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের শেষ চাই, হোক সেটা বাংলাদেশে, হোক সেটা যুক্তরাষ্ট্রে। আমাদের সবার টার্গেট সড়ক দূর্ঘটনায় যেনো কারো মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যু চাই।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সকল দেশের সড়ক দূর্ঘটনা রোধে আরো সচেতনতা দরকার। সেই সাথে সবাইকে আইন মেনে চলতে হবে। তা নাহলে দূর্ঘটনা বাড়বেই, দূর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো না। বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেও সড়ক দূর্ঘটনা খুবই উদ্বেগের।
উল্লেখ্য, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী জাহানারা কাঞ্চন এক সড়ক দূর্ঘনায় মৃত্যুর পর ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে বাংলাদেশব্যাপী আন্দোলন শুরু করেন। তার আন্দোলনকে গুরুত্ব দিয়ে জনস্বার্থে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ২২ আক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV