Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেবজান

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: November 30, 2019 | 4:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেবজান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ির পালকি পার্টি হল ও চাইনিজে এ মেজবানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদে রাসুল (সঃ) মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহম্মেদ আল বোখারী। প্রধান বক্তা ছিলেন উডসাইডের আহলে বাইয়াত জামে মসজিদের খতিব ড. মুফতী সৈয়দ আনসারুল করিম আল-আজ্হারী। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ওলামা সোসাইটির সভাপতি এবং এস্টোরিয়ার গাউছিয়া জামে মসজিদের খতিব আল্লামা জালাল সিদ্দিকী। বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আলী আকবর (বাপ্পী), সদস্য সচিব কর্ণফুলী ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সেলিম (হারুন), যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী, সাইফুদ্দীন খান (স্বপন), কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইয়ুব আনসারী, মোহাম্মদ গোলাম নবী হোসাইনম, মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবুল কাসেম (চট্টলা), জাফর আহমেদ উল্লাহ, চেয়ারম্যান সামশুল আলম চৌধুরী। পরিচালনা করেন মাওলানা আইয়ুব আনসারী, হাফেজ মোহাম্মদ শাহেদ (বিএসএসএনএ)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মনির আহমেদ, শাহীন সোহরাওয়ার্দী, এনাম চৌধুরী, আব্দুল হাই জিয়া। মিডিয়া কোঅর্ডিনেটর ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রচারের দায়িত্বে ছিলেন মাহাবুব আলম, মোহাম্মদ বদিউল আলম ও মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় মহান উদার, বিনয়ী ও ন¤্র ব্যক্তিত্ব। তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার। পিতা-মাতা, স্বামী-স্ত্রী, প্রতিবেশী সবার অকৃত্রিম শিক্ষণীয় আদর্শ ও প্রাণপ্রিয় ব্যক্তিত্ব নবী করিম (সা.) একাধারে সমাজসংস্কারক, ন্যায়বিচারক, সাহসীযোদ্ধা, দক্ষ প্রশাসক, যোগ্য রাষ্ট্র নায়ক এবং সফল ধর্মপ্রচারক।

তারা বলেন, কল্যাণকর প্রতিটি কাজেই হজরত মুহাম্মদ (সা.) সর্বোত্তম আদর্শ। তাঁর অসাধারণ চারিত্রিক মাধুর্য ও অনুপম ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ তিনি অবিস্মরণীয় ক্ষমা, মহানুভবতা, বিনয়-ন¤্রতা, সত্যনিষ্ঠতা প্রভৃতি বিরল চারিত্রিক মাধুর্য দিয়েই বর্বর আরব জাতির আস্থাভাজন হতে সক্ষম হয়েছিলেন। যে কারণে তারা তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল।

মেজবানে নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেট থেকে প্রবাসী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। মধ্যরাত পর্যন্ত চলে ওয়াজ। মেজবানে দেড় হাজারের উপর প্রবাসী অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV