Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের উদ্বোধন ২৬ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 23, 2017 | 7:57 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্ক হতে বাংলা ভাষায় প্রকাশিত ডজনখানেক ফ্রি পত্রিকার বাজারে একমাত্র ‘সাপ্তাহিক ঠিকানা’ এক ডলার দামে বিক্রি হচ্ছে। এমন একটি নাজুক পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের প্রথম আলো’র সাপ্তাহিক সংস্করণ প্রকাশের উদ্যোগ নেয়া হলো। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘উত্তর আমেরিকা প্রথম আলো’র প্রকাশনার শুভ উদ্বোধন হবে। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ইয়র্ক কলেজের মিলনায়তনে এ প্রকাশনার উদ্বোধন করবেন ট্রান্সগ্রুপ এবং মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমান। এরপর থেকে প্রত্যেক শুক্রবার এটি প্রকাশিত হবে এবং মূল্য ধার্য করা হয়েছে এক ডলার করে। নিউইয়র্কে এর পার্টনার হচ্ছে ‘নর্দার্ন লাইটস মিডিয়া।’

প্রসঙ্গত: উল্লেখ্য, কয়েক বছর আগে থেকে ‘প্রথম আলো-ইউএসএ’ নামক একটি সাপ্তাহিক পত্রিকা নিউইয়র্ক হতে প্রকাশিত হচ্ছে। সেটিও বিনামূল্যেই বিতরণ করা হয়। এছাড়া সাপ্তাহিক বাঙালি, বাংলা পত্রিকা, পরিচয়, সাপ্তাহিক বাংলাদেশ, আজকাল, প্রবাস, দেশবাংলা, বর্ণমালা, মুক্তকন্ঠ, জনতার কন্ঠ, জন্মভ’মি, রানার নামক পত্রিকাগুলোও নিউইয়র্কে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে । দেশবাংলা ও বর্ণমালা ব্যতিত অন্যগুলো এক সময় এক ডলার করে বিক্রি হতো। এক পর্যায়ে পাঠক উদ্বেগনজনকভাবে হ্রাস পাওয়ায় বিজ্ঞাপণদাতাদের তুষ্টির জন্যে ফ্রি করা হয়েছে। অপরদিকে, গত ২৭ বছর যাবত প্রকাশিত ‘সাপ্তাহিক ঠিকানা’ এখনও এক ডলারেই বিক্রি হচ্ছে এবং এটি আমেরিকার সবকটি অঙ্গরাজ্যেই বিতরণ করা হয়।

বাংলাদেশের সবকটি টেলিভিশনের অনুষ্ঠান সরাসরি দেখতে পাওয়ার পাশাপাশি অনলাইন মিডিয়ার দ্রুত প্রসার ঘটায় প্রিন্ট মিডিয়ার নাজুক পরিস্থিতির মধ্যে প্রথম আলোর এই অভিযাত্রা কতটা স্থায়ী হবে-সে প্রশ্ন অনেকের। তবে, প্রকাশনা অনুষ্ঠানে ব্যাপক লোক-সমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রবেশ মূল্য না থাকলেও এই অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের জন্যে লোভনীয় পুরস্কারের র‌্যাফেল ড্র রয়েছে। প্রথম পুরস্কার হচ্ছে ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ বিমান টিকেট। আয়োজকদের পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞাপণে আরো উল্লেখ করা হয়েছে যে, অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV