Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা প্রস্তুতি সভা পণ্ড

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 19, 2013 | 9:41 PM

নিউইয়র্কে আবারো পণ্ড প্রধানমন্ত্রীর সংবর্ধনা প্রস্তুতিসভা

নিউইয়র্ক: আবারো পণ্ড হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নিউইয়র্ক সফরকালে অনুষ্ঠেয় সংবর্ধনা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রস্তুতি সভা। এনিয়ে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের হাতাহাতি, চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটলো একই বিষয়কে কেন্দ্র করে। আবারও নিউইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তবে এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের এক সপ্তাহ আগেও ঐক্যবদ্ধ হতে পারেনি এখানকার নেতা-কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে এর প্রভাব পড়তে পারে এমন আশংকা করছে সংশ্লিষ্ট অনেকেই।
স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনার প্রস্তুতি সভা বসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে।
সভাসূত্র জানায়, এদফায় যুবলীগের মিসবাহ-ফরিদ গ্রুপকে এড়িয়েই প্রধানমন্ত্রীর সংবর্ধনা কমিটি গঠনের লক্ষ্যে গোপনে প্রস্তুতি সভা ডাকা হয়েছিল। কিন্তু বিষয়টি গোপন থাকেনি। সভায় যুবলীগের পুরোনো কমিটির সবাই উপস্থিত হয়ে সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে এর জবাব চান। সভা সম্পর্কে অবহিত না করার বিষয়টি মেনে নিয়ে তিনি ওই পক্ষের কাছে ক্ষমাও চান। এতে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। এমনকি মিসবাহ-ফরিদ গ্রুপকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে বসে যুবলীগের সমস্যা সমাধান করা হবে এমন একটি সিদ্ধান্তে বিষয়টির একটা সমঝোতা হয়। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেনি যুবলীগের অপর একটি গ্রুপ। এতে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। যুবলীগের দুপক্ষই পরস্পর মারমুখী হয়ে উঠে। শুরু হয় ফ্রি স্টাইলে হাতাহতি, মারামারি, চেয়ার তুলে মারা ইত্যাদি। 
পরিস্থিতি বেগতিক বুঝে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি সাজ্জাদুর রহমান সভাস্থল ছেড়ে চলে যান। এ অবস্থায় পালকি সেন্টারের কর্তৃপক্ষ পুলিশ ডাকলে দ্রুতই সেখানে পুলিশ এসে হাজির হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
দলীয় একটি সূত্র জানিয়েছে, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সর্বজনীন সংবর্ধনা উপলক্ষ্যে জনমত গঠন করতে সভানেত্রীর নির্দেশেই নিউইয়র্কেও বিভিন্ন এলাকায় টাউন হল মিটিংয়ের উদ্যোগও নেয়া হয়েছে। কিন্তু এসব টাউন হল মিটিংয়েও গ-গোলের আশংকায় নেতৃবৃন্দের অনেকেই জায়গা বুঝে উপস্থিত থাকছেন না।
কিছুদিন আগেও আরেকবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সর্বজনীন সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সভা গ-গোলে প- হয়ে গেছে। একজন বহিষ্কৃত নেতা ওই সভায় উপস্থিত থেকে মাইকে কথা বলার জের ধরে প- হয় ওই সভাটি। 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। ২৭ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২৮ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কে সর্বজনীন সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।  
প্রধানমন্ত্রীর সংবর্ধনা কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারীর পদ নিয়ে গ-গোলে ক্ষোভের আগুনে ঘি হয়ে জ্বলছে যুক্তরাষ্ট্র যুবলীগের দ্বন্দ্ব।
যুক্তরাষ্ট্র যুবলীগের পুরোনো কমিটি থাকা সত্বেও কেন্দ্রীয় যুবলীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান কর্তৃক আরেকটি আহবায়ক কমিটি করার ঘটনা নিয়েই দ্বন্দ্ব এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV