Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টাপাল্টি সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: September 23, 2014 | 12:05 AM

1411397290কাওসার মুমিন : জাতিসংঘ সাধারণ পরিষদে ৬৯তম অধিবেশনে যোগ দিতে গতকাল নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে ঘিরে বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অভ্যর্থনা শেষে আনুষ্ঠানিক মোটরযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল গ্র্যান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। ৮ দিনের এ সফরকালে প্রধানমন্ত্রী এখানে অবস্থান করবেন। শেখ হাসিনা ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ৬৯তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। তিনি আগামী ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই জন এফ কেনেডি বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ শুরু করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV