নিউইয়র্কে প্রধানমন্ত্রী আগমনে যুবলীগের টাউন হল মিটিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্ট্রেট ও নিউইয়র্ক সিটি আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে ‘টাউন হল মিটিং’ এর আয়োজন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের আহবায়ক মো: মহিউদ্দিন চৌধুরী খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা র্ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তরিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, লুৎফুল করীম, আবুল মনসুর, মো: মোজাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। সভা যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য মো: আমিনুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফরহাদ হাসান, নিউইয়র্ক সিটি যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জুনেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি যুবলীগের আহবায়ক রেজাউল আলম অপু।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity