Sunday, 20 September 2026 |
শিরোনাম
Global financial architecture must create conditions for sustainable development — Dr. Titumir নিউইয়র্কে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফর ঘিরে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত টেকসই উন্নয়নে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কার অপরিহার্য : জাতিসংঘ সদরদপ্তরে ড. তিতুমীর নিউইর্য়কের ওজনপার্কে ভোজন বিলাস রেস্টুরেন্টের উদ্বোধন Trump’s “Public Charge” Rule Takes Effect Today—What Immigrant New Yorkers Need to Know স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি: বিমানবন্দরে স্বাগত ও জাতিসংঘের সামনে সমাবেশের প্রস্তুতি বিএনপির, প্রতিবাদ-বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের মৃত্যু ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু অ্যাপার্টমেন্টে ঝুলন্ত মরদেহ, ‘হত্যা করে আত্মহত্যার নাটক’—পরিবারের অভিযোগ; উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সফর ঘিরে বিএনপির সংবাদ সম্মেলন ‘ভ্রমণ নিষেধাজ্ঞার’ খবর ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যস্ততায় সফর সংক্ষিপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: September 20, 2026 | 5:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। তাঁদের দাবি, কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের কারণে নয়, বরং জরুরি রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার কারণেই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দেবেন তারেক রহমান। ২৫ সেপ্টেম্বরই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

দলীয় নেতারা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সফর ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত থাকার কথা ছিল। এ সময় সংবর্ধনাসহ বেশ কিছু কর্মসূচি রাখার পরিকল্পনাও ছিল। তবে জরুরি রাষ্ট্রীয় সূচির কারণে সফর পুনর্বিন্যাস করে জাতিসংঘকেন্দ্রিক মূল কর্মসূচিতে সময় সীমিত করা হয়েছে বলে তাঁরা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তাঁরা দাবি করেন। লিখিত বক্তব্যে এ ধরনের প্রচারণাকে ‘ফ্যাসিস্টদের অপপ্রচার’ হিসেবে উল্লেখ করা হয়।

তারেক রহমানের জাতিসংঘ সফরকে বাংলাদেশের রাজনীতি ও প্রবাসী বাংলাদেশিদের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেন দলীয় নেতারা। তাঁদের বক্তব্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার তাঁদের সন্তান তারেক রহমান একই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

এবারের জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতিত্ব করছেন—এ বিষয়টিও সংবাদ সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হয়। বিএনপি নেতারা বলেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ দুই পর্যায়ে বাংলাদেশিদের ভূমিকা প্রবাসীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সংবাদ সম্মেলন থেকে প্রবাসী বাংলাদেশিদের কর্মসূচিতে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিএনপি নেতারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ