Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: February 19, 2020 | 11:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী রোববার নিউইয়র্কের জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজিত এই পিঠা উৎসবে গ্রাম-বাংলার ২৩ রকমের পিঠার প্রদর্শনী হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান কস্টা কনস্টান্টটিডাস। খবর ইউএনএ’র। পিঠা উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপ্টা, চিতই পিঠা, ঝাল পিঠা, পাকুন পিঠা, নারিকেল পুলি, নিমকি প্রভৃতি সহ নানা রকম পিঠার বিপুল সমাহার ছিলো। এছাড়াও ছিলো লুডুলস, কুকি, বিরিয়ানী প্রভৃতির আয়োজন। আয়োজকদের বাসায় তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা সবার জন্যে ছিল ফ্রী। অনুষ্ঠানে সকলকে মিলে তৃপ্তির সাথে পিঠা খেয়ে মুগ্ধ হন।

উৎসব অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নতুন প্রজন্মের মাহীর রহমান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মুনিবুর রহমান খান, কৃষিবীদ আবদুর রহমান, খন্দকার আশেক শামীম, খন্দকার আতিকুজ্জামান টুটুল, আক্তারুজ্জামান হ্যাপী, মীর মাহবুবুর রহমান বাবু ও সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শরীফুজ্জামান। এসময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ফরিদ খান, খন্দকার জাকির হোসেন বাদল, মোহাম্মদ তৌফিকুর রহমান, শাহরিয়ার রহমান, আব্দুল হাকিম, মোহাম্মদ আব্দুর রব, সানোয়ার হোসেন, খন্দকার আহমেদুল হক শাতিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুলতান এ আলম বোখারী।

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন সহ কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নানান রকমের স্বাদের পিঠা সবাই মিলে খাওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে এসব পিঠা পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই বিগত বছরগুলোর মতো এবারো এই পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিশু শিল্পী গুঞ্জরী সাহা ও সঙ্গীত শিল্পী নূরুজ্জামান লাল্টু সঙ্গীত পরিবেশন করে। এছাড়াও কবিতা আবৃত্তি করেন গোপন সাহা ও মেরী খন্দকার। বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আইটেমের পিঠা তৈরী করে আনা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV