Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: May 6, 2021 | 1:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: ‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র উদ্যোগে বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বরিশাল বিভাগবাসীর সার্বিক কল্যাণের পাশাপাশি করোনা মহামারি থেকে মানবতার মুক্তির জন্যে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করা হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে এই সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সোবহান এবং উপদেষ্টা জামান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের স্মৃতিচারণ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম। সেক্রেটারি রুহুল আমিন নাসিরের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা পর্বটি সঞ্চালনা করেন যৌথভাবে মো. মামুন-অর রশীদ এবং মিজানুর রহমান সুমন।
আলোচনা করেন এ কে আজাদ তালুকদার, মোশারফ হোসেন সবুজ, মো. নূর আলম, মইনুদ্দিন আহমেদ বাচ্চু, শাহজামান, আক্তার রহমান মামুন, মো. লিয়াকত খান, ইলিয়াস হাবিব, রফিকুল ইসলাম জিয়া, রেজবুল কবীর, বাংলাদেশ ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি এম এ আওয়াল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV