Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সৌজন্যে গ্লোবাল বাংলা মিশন ও কেটরিনা লাভ ফর বাংলাদেশ’র প্রি-ক্রিসমাস প্রোগ্রাম

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: December 28, 2019 | 7:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গ্লোবাল বাংলা মিশন ও কেটরিনা লাভ ফর বাংলাদেশ’র উদ্যোগে গত ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত হয়েছিল এক প্রি-ক্রিসমাস প্রোগ্রাম। এসময় আইনজীবি, ডাক্তার, ফার্মাসিস্ট, ব্যবসায়ী, বিভিন্ন চার্চের পাস্টর, প্রিন্ট মিডিয়ার সম্পাদক-সাংবাদিকসহ উল্লেখযোগ্য সংখ্যক খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন।
গ্লোবাল বাংলা মিশন-এর পরিচালক ও পাস্টর যোসেফ ডি বিশ্বাস নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। তিনি ধন্যবাদ জানান ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল’কে যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করার জন্য।

প্রথম পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিসেস শ্যালোমি সরকার। আয়োজকদের অনুরোধে দ্বিতীয় পর্ব পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানের মাঝামাঝি এডভিন্টিস্ট চার্চের পাস্টর কেভিনকে সাথে নিয়ে আয়োজকবৃন্দ ও অতিথিরা সম্মিলিতভাবে ক্রিসমাস কেক কাটেন।
প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন ক্রাইস্ট বাংলা চার্চের পাস্টর ড. প্রদীপ দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনাইটেড বেঙ্গলী লুথারেন চার্চ অব আমেরিকার পাস্টর জেমস রয়, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবাইদা, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ,কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, কন্ঠশিল্পী বেবি নাজনিন, কমিউনিটি একটিভিষ্ট কাজী নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আহমেদ, ফার্মাসিস্ট শারমিন হক সম্পা, ডা: জাকিয়া হোসেন, ডা: ইমরুল কবির, মার্গারেট বারিকদার প্রমূখ।
আয়োজক প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য কয়েকজন ব্যক্তিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশের কোকিল কণ্ঠশিল্পী বেবী নাজনিন বড়দিনের স্মৃতিচারণ করেন এবং খালি গলায় গান গেয়ে শুনান।
উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল বলেন, আমরা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি, যারা সহযোগীতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। প্রবাসীরা যার যার এলাকায় কাজ করলেই সমাজ ও দেশের উপকার হবে।
সঙ্গীত পরিবেশন করেন রবি মধু ও তার দল, ক্রিসমাস প্রেজেন্টেশনে ছিলেন রেভা. গ্লেন এছাড়াও অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন জুয়েল বৈদ্য।
সবশেষে মজাদার খাবারের সমন্বয়ে ফ্যালোশিপ ডিনারে সকলকে আপ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV