নিউইয়র্কে ভ্যাকসিন নিতে যাওয়ার পথে প্রবীণ প্রবাসী আলাল আহমদের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কে ম্যানহাটানের বাসিন্দা প্রবীণ প্রবাসী আলহাজ আলাল আহমদ আজ রোববার ১৪ই ফেব্রুয়ারী দুপুর ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আলাল আহমদ জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের ছাতকে।
ইকবাল আহমেদ মাহবুব ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আলাল আহমদ রোববার ব্রুলীন হসপিটাল সেন্টারে ভ্যাকসিন নেয়ার জন্য যাওয়ার পথে তার ছেলের গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে এম্বুলেন্স কল করা হলে তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরহুম আলাল আহমদের নামাজে জানাজা আগামী কাল সোমবার বাদ যোহর (১টায়) আসসাফা ইসলামিক সেন্টারে (172 Eldridge Street, New York. NY 10002) অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে আলাল আহমদের মাগফিরাত এর জন্য দোয়া কামনা করা হয়েছে। জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌ: শেফাজ।
।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes