নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬। গত ২৮ জুন রোববার নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সদস্য ও তাদের স্বজনরা ছাড়াও বিভিন্ন স্টেট থেকে অনেকে স্ব-পরিবার অংশ নেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাও যোগদান করেন এ আয়োজনে। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। পার্কটি পরিণত হয় একখন্ড ফেঞ্চুগঞ্জে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দিনের শুরুতে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় ও সাধারণ সম্পাদক হুসেন আহমেদের সহযোগিতায় সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, কফিল চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, গোলাম হাফিজ, এমএ করিম জাহাঙ্গীর প্রমুখ।
উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। খেলা-ধূলার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মার্বেল দৌড় ও মিউজিক্যাল বালিশ নিক্ষেপ, পুরুষদের ফুটবল। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র্যাফেল ড্র।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান। মুনাজাতে প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের আরোগ্য কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জুনেদ আহমেদ চৌধুরী, আবদুর রউফ মছরু, আজমল আলী, রোকন হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মজনুর চৌধুরী, কবির খান, নাদির খান, জাহাঙ্গীর কাজী, আব্দুল হামিদ, মনির মিয়া মেম্বার, দারা মিয়া, এস আলম, মামুনুর চৌধুরী, জাবেদ চৌধুরী, সোলায়মান আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সামাদ মিয়া জাকারিয়া, সোহেল আহমদ, কওসর আলম, বোরহান উদ্দিন, মোহাম্মদ চৌধুরী লক্ষণ, সাইদুর ইসলাম বাসির, সাইদ আলী, শাহ মামুন, ইস্কান্দর আলী মিন্টু, লুৎফুর হোসেন আজাদ, জোবেদা বেগম রোজী, দেলোয়ার হোসেন হেলাল, যাবের চৌধুরী, শাহরিয়ার, মামুনুর রশীদ, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ সাবু, নাজমুল ইসলাম রাসেল প্রমুখ।
আর্থিক সহযোগিতায় ছিলেন ফেঞ্চুগঞ্জের মুরব্বি আবদুর রব দলা মিয়া, নাদির খান, লোকমান হোসেন লুকু ও সিএমজি হোম লোনস এর জাহাঙ্গীর কাজী।
র্যাফল ড্র স্পন্সরদের মধ্যে ছিলেন : ল্যাপটপ – রোকন হাকিম, ৬৫ ইঞ্চি টিভি – সাইদুর ইসলাম বাসির, ৫০ ইঞ্চি টিভি – কাজী এস আলম রিয়েলটর, ডিপ ফ্রিজ – টিপু সুলতান, মাইক্রোওয়েব – সিলেট মিডিয়া কর্পোরেশন দারা মিয়া, ট্যাবলেট – স্টার্লিং ডায়গনস্টিক সেন্টারের ম্যানেজার মোহাম্মদ আলী, ডিনার সেট – ইস্কান্দর আলী মিন্টু।
অতিথি ও সাধারণ সদস্যরা আনন্দঘন উপভোগ্য একটি বনভোজন আয়েজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হুসেন আহমেদ বনভোজন ও মিলনমেলায় অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। তারা এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion