Friday, 14 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬: কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু ব্রঙ্কস থেকে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিউইয়র্কে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র স্মরণানুষ্ঠান কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর নিউইয়র্কে বর্ণাঢ্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন নিউইয়র্কে বঙ্গমাতার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র EAST HAMPTON MAN INDICTED FOR FATAL NEW YEAR’S DAY HIT-AND-RUN COLLISION IN CORONA CONSUMER ALERT: New York Attorney General James Warns New Yorkers of Gold Bar Scam Targeting Seniors
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গমাতার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: August 12, 2026 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র। গত ১০ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের হাসান হালাল চায়নিজ পার্টি হলে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সংগঠনটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মোঃ ইনামুল হক এম.ডি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও কার্যনির্বাহী সদস্য রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অভিনেত্রী লুতফুন নাহার লতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, কমিউনিটি এক্টিভিষ্ট সাখাওয়াত আলী, মাহমুদুল হাসান ও সুব্রত তালুকদার।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) হাবিবুর রহমান, কমিউনিটি এক্টিভিষ্ট শামীম আহমদ, সোহান আহমদ টুটুল, শেখ অলি আহাদ, বিজয় কৃষ্ণ সাহা, মোঃ আব্দুল হোসেন, সঞ্চিতা ঠাকুর, মিয়া মোঃ দাউদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল হাসান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল। এসময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খবির উদ্দিন ভুঁইয়া। পরে তবারক বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির এবং কবি সুধাংশু কুমার মন্ডল।
সার্বিক সহযোগিতায় ছিলেন জাহানারা বি আহমদ (লক্ষ্মী), মনোয়ারা বেগম মনি, সুমিত্রা সেন, কলি চৌধুরী, কাজী রবিউজ্জামান, রূপচাঁন মিয়া, দিপংকর দেব ও জহুরূল ইসলাম।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
প্রধান আলোচক সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুতফুন নাহার লতা বলেন, আমরা যখন বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি কিংবা তাঁর সম্পর্কে কথা বলি তখন স্বাভাবিকভাবেই চলে আসে বঙ্গমাতার কথা। তাঁর বক্তব্যে উঠে আসে ৬ দফা, ৭ মার্চের কালজয়ী ভাষণসহ বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গবন্ধুকে অটল থাকতে কীভাবে বঙ্গমাতা সাহস যুগিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেও হাসিমূখে কীভাবে সংসার আগলে রেখেছেন, ক্ষমতার মোহ ত্যাগ করে কিভাবে নির্লোভ ও সাধাসিধে জীবন যাপন করেছেন তার নানা দিক।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মোঃ ইনামুল হক এম.ডি বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ গৌরবময় সংগ্রামে, সকল সঙ্কটে অকুতোভয়, নির্ভিক সহযাত্রী ছিলেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। সঙ্কটময় রাজনৈতিক জীবন ও ঝুঁকিপূর্ণ কাজেও তিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে শক্তি যুগিয়েছেন।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ) দেশ ও জাতিগঠনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অসমান্য অবদানের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মোঃ ইনামুল হক এম.ডি এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ