নিউইয়র্কে বছরের প্রথম মেলা ১৯ মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউতে বছরের প্রথম মেলা অনুষ্ঠিত হবে ১৯ মে রোববার। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি ও ৬৬ প্রিসিংক্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭টায়।
মেলা উপলক্ষ্যে গত সোমবার ৬ মে জ্যাকসন হাইটসের শেফ মহল রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উদ্যোক্তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও মেলার কনভেনর শাহ নেওয়াজ। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারন সম্পাদক এস এম ফেরদৌস স্বাগত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সভাপতি কাজী আজম মেলার ধারাবাহিকতা ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এর্টনি মঈন চৌধুরী ও সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ।
বক্তারা বলেন, গত ৮ বছর ধরে কাজী আজম, ফিরোজ আহমেদ ও ফেরদৌসরা ব্রুকলিনে মেলা করে আসছেন। প্রতি বছরই তাদের মেলা সর্ববৃহৎ ও সুসংগঠিত বলে বিবেচিত হয়। মেলায় বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। বসবে শতাধিক স্টল। মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও মেলায় উপস্থিত থাকবেন।
এ মেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। গেষ্ট অব অনার হিসেবে থাকছেন ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ ও এটর্নি মঈন চৌধুরী।
পথমেলাকে সফল করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এর আহবায়ক শাহ নেওয়াজ, চেয়ারম্যান সৈয়দ এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নি মঈন চৌধুরী, চীফ কোর্ডিনেটর নুরুল আজিম, আহসান হাবিব, কো-চ্যায়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান মোস্তফা অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
