Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দরধ্বনির বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 9, 2026 | 3:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আনন্দরধ্বনি ইনক. নিউইয়র্ক এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আগামী ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টার (QPAC)-এ প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক। আয়োজকরা জানিয়েছেন, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন প্রখ্যাত শিল্পী ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবেন। আয়োজনে থাকবে গান, বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও রাখা হয়েছে। এছাড়া গণপরিবহন ব্যবহার করে সহজেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানটি টিবিএন২৪, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউজ২৪ইউএসএ এবং আমেরিকাবাংলানিউজ২৪ এ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ