Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: July 22, 2026 | 4:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মরণে একটি সড়কের পুনঃনামকরণ করা হয়েছে।
১৮ জুলাই শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি যে বাসায় বসবাস করতেন, সেই বাসার সামনের সড়কে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, বাবা এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
সিটির নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পেশাগত নিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সড়কটির নামকরণ করা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক বিবৃতিতে বলেন, দিদারুল ইসলামের বাসস্থানের সড়কে তার নামে নামফলক স্থাপনের মাধ্যমে নিউইয়র্ক সিটি তার বীরত্ব ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখল। কোনো ব্যক্তির নামে রাস্তার নামকরণ করা হলে সেই ব্যক্তির জীবন ও অবদান শহরের ইতিহাসের অংশ হয়ে যায়।
গত বছরের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে বন্দুকধারী শেনে তামুরার হামলায় চারজন নিহত হন। হামলা প্রতিরোধে এগিয়ে গেলে দিদারুল ইসলামও বন্দুকধারীর গুলিতে নিহত হন। সে সময় তিনি ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে এর আগে আরও তিন বাংলাদেশির স্মরণে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। এর একটি ব্রুকলিনের বেরিজ এলাকায় ‘শাকিলা-নূরল ইসলাম মিয়া’ সড়ক এবং অন্যটি ওজোন পার্কে ‘মিজানুর রহমান ওয়ে’। ৯/১১ হামলায় নিহত শাকিলা-নূরল ইসলাম মিয়া দম্পতি এবং দুর্বৃত্তের হামলায় নিহত ফটোসাংবাদিক মিজানুর রহমানের স্মরণে এসব সড়কের নামকরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV