Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি টিভি চ্যানেল টিবিএন২৪’র লোগো উন্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: July 26, 2013 | 5:00 PM

স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউইয়র্কে বাংলাদেশি টিভি চ্যানেল টিবিএন২৪’র লোগো উন্মোচন

 

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নতুন প্রজন্মের উপযোগী করে নিউইয়র্ক থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। মূলধারার সঙ্গে বাঙালি কমিউনিটিকে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে এই টেলিভিশন। 

বৃহস্পতিবার বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে হয়ে গেলো টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্ক- টিবিএন২৪ এর লোগো উন্মোচন। একই সঙ্গে উদ্বোধন হলো টেলিভিশনটি আরও তিনটি বিশেষ সার্ভিস টিবিএন ওয়েদার, টিবিএন স্পোর্টস এবং টিবিএন অনলাইন। 

অনুষ্ঠানে টেলিভিশনের কর্তা ব্যক্তিরা এর ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নতুন প্রজন্মকে নিয়ে তাদের পরিকল্পনার কথা জানান। 

নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিক ও সাংস্কৃতিক জগতের প্রায় সকলেই উপস্থিত ছিলেন এই আয়োজনে।

চারটি লোগো উন্মোচন করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, একুশে পদকজয়ী সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, একুশে পদক জয়ী নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা রিয়াজ আহমেদ। 

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম এখন অনেকটাই গড়ে উঠেছে। এই প্রজন্মের জন্য কমিউনিটি কতটা প্রস্তুত সে প্রশ্ন বড় হয়ে উঠছে। দূরদেশে বাঙালি এই সন্তানরা নিজেদের সংস্কৃতি-কৃষ্টি কতটা মনে রাখবে, চর্চায় রাখবে সেটা উদ্বেগের বিষয়। এমনই একটি সময়ে নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ বাংলাদেশি উদ্যোগে এমন একটি নতুন টেলিভিশন চ্যানেলের আত্মপ্রকাশ আশা জাগাতে পারে। তারা টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্ককে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।  

টিবিএন২৪ যুক্তরাষ্ট্রে টোটাল কেবল নামের একটি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে এদেশের দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিতে টোটাল কেবল সাফল্যের সঙ্গে ভূমিকা রেখে আসছে। 

অনুষ্ঠানে টিবিএন’র সিইও আহমদুল বারোভূঁইয়া পুলক বলেন, আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করছি মাত্র। কাজটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। 

নতুন প্রজন্মের উপযোগী কনটেন্ট প্রস্তুত ও তা সম্প্রচারে টিবিএন’র অঙ্গীকারের কথা জানান এর নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী। তিনি বলেন, এটি একটি ইনফোটেইনমেন্ট চ্যানেল হবে। নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি ও সংস্কৃতির প্রতি সম্পৃক্ত করে তুলতে কাজ করবে। 

চিফ টেকনিক্যাল অফিসার হাবিব রহমান বলেন, এই দেশে বাংলাদেশি নতুন প্রজন্মের দেশের প্রতিও যে একটি দায়িত্ব রয়েছে তা আমরা বার বার মনে করিয়ে দিতে চাই। 

আহমদুল বারোভূঁইয়া আরও জানান, টিবিএন ওয়েদার ও টিবিএন স্পোর্টসের পাশাপাশি টিবিএন সিনেমা ও টিবিএন মিউজিক নামেও দুটি চ্যানেল শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে। 

নিউইয়র্কে সাংবাদিক নেতারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান। তারা নতুন টেলিভিশন চ্যানেলটি গতানুগতিকতার বাইরে গিয়ে দর্শকদের তথ্য-বিনোদন দিতে পারবে বলে আশা প্রকাশ করেন। তারা চ্যানেলটিতে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV