Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের বরেণ্য রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের ৭ম মৃত্যুবার্ষিকী পালন: সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেটে স্থাপনা নির্মাণের দাবি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: February 11, 2024 | 1:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে গভীর শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, বরেণ্য রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী। দেশবরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সায়্যেদ মুজিবুর রহমান, ওবায়েদ আজমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, তপন কান্তি দে, অধ্যাপক সানা উল্লাহ, সুধাংশু কুমার মন্ডল, সাংবাদিক জহিরুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কার্যকরী সদস্য শামসুল ইসলাম চৌধুরী, জাকির চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমীর সরকার, সুজন তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্য জোর দাবি জানান। এবিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্পিকারের বরাবর স্মারকলিপি প্রদান করার হবে বলে সভায় জানান হয়।
বক্তারা আরো বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ হয়েছে একজন জীবিত সুরঞ্জিত সেনগুপ্তের চেয়ে একজন মৃত সুরঞ্জিত সেনগুপ্ত আরো অনেক বেশি শক্তিশালী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV