নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এর নির্বাচন: সভাপতি ক্যাপ্টেন আলম, সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-র ২০২৬ সালের নির্বাচন গত ২৩ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম। তিনি মোট ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন লেফটেন্যান্ট সুজাত খান। সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সরোয়ার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সার্জেন্ট মেহেদী মামুন।
এ ছাড়া এ নির্বাচনে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এসডিএস এরশাদ সিদ্দিকী, তিনি পেয়েছেন ৪৭০ ভোট। দ্বিতীয় সহ-সভাপতি পদে নির্বাচিত হন ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ আলী চৌধুরী, তিনি পান ৩৯৪ ভোট। কোষাধ্যক্ষ পদে লেফটেন্যান্ট শেখ মুরাদ আহমেদ ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান সার্জেন্ট সোনিয়া বড়ুয়া, তিনি পেয়েছেন ৩৮২ ভোট। সার্জেন্ট-অ্যাট-আর্মস পদে নির্বাচিত হন সার্জেন্ট সিব্বির আহমেদ (৩৮৮ ভোট)। মিডিয়া লিয়াজোঁ পদে সার্জেন্ট জসিম মিয়া ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান পুলিশ অফিসার মোহাম্মদ ইসলাম রিপন, তিনি পেয়েছেন ৩৮৪ ভোট। কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর পদে নির্বাচিত হন সার্জেন্ট মো. লতিফ (৪০৯ ভোট) এবং করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন ৩৭২ ভোট।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা নবনির্বাচিত কর্মকর্তাদের। তার জন্য তারা সবার সহায়তা চেয়েছেন।
নির্বাচনটি পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ. খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে. এম. হাসনাত। নির্বাচন কমিশন নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আগামী সোমবার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এ কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পুলিশ সদস্যদের উদ্যোগে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) গড়ে ওঠে। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যরাও এতে যুক্ত হন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion