Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনভেনশন উদ্বোধনকালে ড. আবু জাফর মাহমুদঃ ফোবানার নামে তারা গোটা জাতিকে বিভক্ত করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 11, 2023 | 1:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ৫ম বাংলাদেশ সম্মেলন উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ফোবানার নামে ত্রা প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে তারা কি আনন্দ পেয়েছে জানি না। তবে আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির রুপ দেখানোর জন্যই ৬টি ফোবানার অনুষ্ঠান হয়েছে। রাজনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করা হয়। এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যার জন্য লেলিয়ে দেয়। একইভাবে প্রবাসে আমরা বিভক্ত হয়েছি। এতে আমরা গৌরবের কাজ করছি না। শনিবার ৯ সেপ্টেম্বর লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আবু তালেব চান্দু, সংগীত শিল্পী সেলিম ইব্রাহিম, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস , সাংবাদিক আদিত্য শাহিন ও কানু দত্ত। উদ্¦োধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে চাই না। কোন রাজনৈতিক দলের নামে এ বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই বাংলাদেশ কনভেনশন ৫০ বর্ষে পা রাখলো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ