Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বাংলা নববর্ষের শুভেচ্ছা, ঘরে অবস্থান করে দিনটি উদযাপনের অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: April 14, 2020 | 6:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে ঘরে অবস্থান করে দিনটি উদযাপন করার অনুরোধ জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আজকের এই বিশেষ দিনে যে সকল বাংলাদেশী-আমেরিকান ভাই-বোনেরা করোনা ভাইরাস আক্রমনে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছে। কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যারা অসুস্থ তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছে।

তিনি বলেন, বর্তমানে সকলেই একটি ভয়াবহ সময় অতিক্রম করছে। বিশেষ করে নিউইয়র্ক সিটি প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কবলে জর্জরিত। করোনা ভাইরাস জনিত বিভিন্ন ধরণের হালনাগাদ তথ্য কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে (হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: [email protected], website: www.bdcgny.org; Facebook page: https://www.facebook.com/gobdcgny/)|

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করে এ দিনটি উদযাপন করার জন্য অনুরোধ জানিয়েছেন। স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে, সকলকে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করার জন্য তিনি আহবান জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বাংলা বছর ১৪২৭ সবার জীবনে সুবাতাস বয়ে নিয়ে আসুক। সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। শুভ নববর্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV