নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নতুন নো-ভিসা ফরম চালু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নতুন নো-ভিসা (এনভিআর) ফরম চালু করেছে । দীর্ঘদিন ধরে চলা এনভিআর ফরমটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান কপি ছিল। ফলে চাইলেই তা কম্পিউটারে পূরণ করা যেত না। কনস্যুলেটের ওয়েবসাইটে নতুন এনভিআর ফরম সংযোজন করা হয়।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের একজন উর্ধ্বতন কর্মকর্তা ঠিকানাকে জানান, নতুন এনভিআর ফরমটি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে ব্যবহৃত ফরমের আদলে করা হয়েছে। নতুন এই ফরমে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি একটি নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি নো-ভিসা ফি বাড়ানো হয়েছে। বর্তমানে এই ফি ৮০ ডলারে উন্নীত করা হয়েছে।
এদিকে, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সদ্য স্থানান্তরিত বড় পরিসরে নতুন অফিসে সেবা সহজলভ্য ও উন্নত করতে কাজ করছে কর্তৃপক্ষ।
সর্বশেষ সংবাদ
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
