নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর হতে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে!
Screenshot
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এ আগামী ১ অক্টোবর ২০২৬ হতে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ পরিপ্রেক্ষিতে, ১ অক্টোবর ২০২৬ হতে স্ব-শরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।
তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শর্তাবলি:
• সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আগমনের সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
• নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।
• ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফি পরিশোধের বিধি-বিধান অপরিবর্তিত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক-এর কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর হতে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে!
- নিউইয়র্কে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন
- Bangladesh Calls for Stronger Global Cooperation to Counter Evolving Terrorism Threats at UN
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS 2026 SAVOR THE BRONX RESTAURANT WEEK PRESS CONFERENCE & LAUNCH EVENT AT DRIPS RESTAURANT AND LOUNGE
- সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন