Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: August 13, 2026 | 3:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিপ্রেক্ষিতে ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস‍্যুলেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, গত ৭ আগস্ট বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠান চলাকালীন এক থেকে দেড় মিনিট স্থায়ী একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর অনুষ্ঠিতটি চমৎকারভাবে পরিচালিত ও শেষ হয়।

সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক কনস‍্যুলেটের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গত ৭ আগস্ট নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে আমন্ত্রিত অতিথি জনাব নূর হোসেন প্রামাণ্যচিত্রের একটি বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেন। তার বিপরীতে আমন্ত্রিত অতিথিদের আরও দু’একজন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য কনস্যুলেট দুঃখ প্রকাশ করছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল ১০ আগস্ট দুপুরে নূর হোসেনকে কনস্যুলেটে আমন্ত্রণ জানান এবং উদ্ভূত ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ জন্য দুঃখ প্রকাশ করেন।
কনস্যুলেট মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা একটি সর্বজনীন ও মৌলিক অধিকার। কোনো মতামতের সঙ্গে একমত বা ভিন্নমত পোষণ করা স্বাভাবিক; তবে সকলের মতপ্রকাশের অধিকারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনস্যুলেট মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং এ অধিকারটির মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
একই সঙ্গে, রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টিও কনস্যুলেট অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে কনস্যুলেট প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের কাছ থেকেও সংযম, দায়িত্বশীলতা ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
এ লক্ষ্যে, ভবিষ্যতে কনস্যুলেটের আয়োজিত অনুষ্ঠানসমূহে ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানের সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।
কনস্যুলেট আশা করে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে ভবিষ্যতেও সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ