নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক বন্ধ, এখন শুধু ডেবিট ও ক্রেডিট কার্ড
Screenshot
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে ফি পরিশোধের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণকারীদের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বুধবার কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে কোনো ধরনের কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। একই সঙ্গে নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতেও ফি পরিশোধের সুযোগ থাকবে না।
নতুন এই নিয়ম শুধু কনস্যুলেটে সরাসরি উপস্থিত হয়ে সেবা গ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ডাকযোগে পাঠানো আবেদনগুলোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, ডাকযোগে আবেদন করার সময় নির্ধারিত ফি পরিশোধে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক ব্যবহার করা যাবে।
কনস্যুলেট কর্তৃপক্ষ সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আসার সময় একটি বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। নতুন অর্থ পরিশোধব্যবস্থা চালুর ফলে সরাসরি সেবা গ্রহণের সময় ফি পরিশোধের প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ হবে বলে আশা করছে কনস্যুলেট কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী সেবা প্রদানের লক্ষ্যে কনস্যুলার কার্যক্রমে এই আধুনিকায়ন করা হয়েছে।
নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর সেবাগ্রহীতাদের যাতে ফি পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্য কনস্যুলেটে আসার আগে সংশ্লিষ্ট সেবার ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন: আর্থিক হিসাব, বাংলাদেশ সেন্টার, ভবনের ভায়োলেশন ও ফিউনারেল ফান্ড নিয়ে ব্যাখ্যা
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক বন্ধ, এখন শুধু ডেবিট ও ক্রেডিট কার্ড
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন: ‘রাজনৈতিক তোষামোদী মিডিয়া গ্রহণযোগ্যতা হারায়’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা: বর্তমান কমিটির কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান
- নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা
- বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন।
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’