Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে “মুজিববর্ষ” এর ক্ষণগণনা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: January 11, 2020 | 2:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী উযদাপনের লক্ষ্যে ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে কনস্যুলেটের হলরুমকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে এবং একটি আকর্ষনীয় ডিজিটাল স্ক্রলবার স্থাপন করা হয়েছে। একই সাথে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করা হয়েছে। ইতোমধ্যেই, ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাৎপর্যপূর্ণ এই দিবসটিতে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে, ঢাকা হতে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র বাণী পাঠ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর এই ঐতিহাসিক উপলক্ষ্য সমগ্র জাতির জন্য এক অভাবনীয় সুযোগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উদযাপনের মাধ্যমে বাংলাদেশী-আমেরিকান নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানাতে পারবেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সোনার বাংলা’ বিনির্মাণে অনুপ্রাণিত হবে বলে কনসাল জেনারেল উল্লেখ করেন। বাংলাদেশ কনস্যুলেট আগামী ১৭ মার্চ ২০২০ তারিখে বাংলাদেশী-আমেরিকান শিশুদেরকে সাথে নিয়ে ‘মুজিববর্ষ’ উদ্বোধন করবে এবং মুজিববর্ষ ব্যাপী নিউইয়র্ক এবং এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

কনসাল জেনারেল সাদিয়া আরো বলেন, জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের এই অভিযাত্রায় সকল বাংলাদেশী আমেরিকানদের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান। দেশের কল্যাণে একযোগে কাজ করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রতী হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনকল্যাণমূলক কনস্যুলার সেবা প্রদানের জন্য কনসাল জেনারেল কনস্যুলেটের সকল সদস্যদের আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV