Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র উদ্যোগে সোনালী একচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ শুরু ২ মে

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: April 28, 2020 | 6:12 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে আগামী ২ মে থেকে সোনালী একচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ শুরু হচ্ছে। কনস্যুলেট জেনারেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে ২০২০ শনিবার হতে সোনালী একচেঞ্জ কোঃ নিউইয়র্কের ৭টি শাখা (ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রæকলিন, ব্রঙ্কস, ওজনপার্ক এবং এস্টোরিয়া) মার্কিন সরকারের কভিড-১৯ বিধি-বিধান মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে। সোনালী একচেঞ্জ এর যে কোন শাখায় শনিবার হতে বুধবার সকাল ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশে টাকা প্রেরণ করা যাবে। উল্লেখ্য, সশরীরে উপস্থিত না হয়েও সোনালী একচেঞ্জ এর ওয়েবসাইট (www.sonaliexchange.com) এর মাধ্যমে অন-লাইন ভিত্তিক আর্থিক লেন-দেন করা যাবে। 

বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়ে যে কোন প্রয়োজনে সোনালী একচেঞ্জ কোঃ ইন্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবশ্রী মিত্র (সোনালী একচেঞ্জ কোঃ ইন্ক, ৩৩৬ ইস্ট, ৪৫ স্ট্রীট, ৮তলা, নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭ ফোনঃ ২১২ ৮০৮ ০৭৯০, ২১২ ৮০৮ ৪০৮৫ ফ্যাক্সঃ ২১২ ৮০৮ ০৭৯১, ইমেইল: [email protected]) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) জনিত কারণে স্থানীয় বিধি-বিধানের জন্য সোনালী একচেঞ্জ এর কার্যক্রম ২১ মার্চ ২০২০ থেকে সাময়িকভাবে স্থগিত ছিল। বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৈধ পথে রেমিটেন্স প্রেরণে কমিউনিটির সকলকেই উৎসাহ প্রদান করে আসছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০১৯ নিউইয়র্কে বিভিন্ন একচেঞ্জ এর মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারীদের সাথে নিয়ে কনস্যুলেট জেনারেল আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV