Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এর মহান বিজয় দিবস উদযাপন : মুক্তিযোদ্ধাদের মরদেহ দেশে প্রেরণে সার্বিক সহযোগিতার ঘোষণা এর্টনী মঈন চৌধুরীর

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: December 18, 2019 | 7:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনক্ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনক্ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিষ্টিক লিডার এট লার্জ এর্টনী মঈন চৌধুরী। সভার শুরুতে একযুগে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি উসমানী ও সকল সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চার সেক্টর কমান্ডার, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বিরাঙ্গনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুরুতেই প্রথমে, মঞ্চে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে সভাপতি, এর পর পরই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ সমাবেতভাবে পুষ্পার্ঘ অর্জন করেন। উপস্থিত বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম সরকার, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আসরাফুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হানিফ, বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা মলীন চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিদুল ইসলাম (লোফা), বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাব্বীর রহমান মতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আফসার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আজিজ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক একে একে তাদের রণাঙ্গনের পরিচয় উপস্থাপন করেন।

বিশেষ অতিথি এর্টণী মঈন চৌধুরী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বিশেষ ঘোষণা প্রদান করেন যে, ভবিষ্যতে কোন মুক্তিযোদ্ধা ইহকাল ত্যাগ করলে তাকে দেশে পাঠানোর ক্ষেত্রে তার পক্ষ থেকে সরকারী অনুদানের বাইরে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রধান অতিথি কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন নেসা তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও বঙ্গবন্ধুর শত বার্ষিকী সাফল্যমন্ডিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে ঘোষণা প্রদান করেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী তার বক্তব্যে ঘোষণা করেন, পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে অবিলম্বে প্রকৃত তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে সংগঠিত করে যুক্তরাষ্ট্র কমান্ডের তত্ত্বাবধানে একটি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করা হবে। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও নিজ নিজ এলাকায় তালিকাভূক্ত ও ভাতা প্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণকে পরিচয় করিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় স্পন্সর ছিলেন এর্টণী মঈন চৌধুরী। শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV