Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: September 5, 2026 | 5:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, জ্যাকসন হাইটসের সানাই পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, উপদেষ্টা এ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির, সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম,বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু প্রমুখ।
অনুষ্ঠানে কমিটির দুই কর্মকর্তা শপথ গ্রহণ করেন। সবশেষে র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশি সংস্কৃতি, সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে উদযাপনের লক্ষ্যেই আয়োজন করা হয় এ বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানে ছিল সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া ও সজীব। তাদের পরিবেশনায় বাংলা গান ও সংগীতের আবহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের সংযোগ আরও গভীর করাও এ ধরনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও কমিউনিটির ঐক্যের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু অংশগ্রহণকারী শিল্পী, অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ