নিউইয়র্কে আনন্দে ও উৎসাহে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক বনভোজন
নিউইয়র্কে : এক মনোজ্ঞ পরিবেশে গত ৪ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক বনভোজন ২০১৬। বিপুল সংখ্যক প্রবাসি আইনজীবির স্বপরিবারে উপস্থিতিতে বিভিন্ন কর্মকান্ডের মধ্যে খেলাধুলা র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ সম্পন্ন হয়। বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মুনির (বরিশাল-২), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী। র্যাফেল ড্র-তে প্রথম পুরুস্কারটি (৫০” এল.ই.ডি টিভি ) উপহার দিয়েছেন এটর্নি মঈন চৌধুরী এবং প্রথম পুরুস্কারটি পেয়েছেন রুবিনা মান্নান। বনভোজনের বাস যাত্রা শুরু সকাল ১০টায় হয়, অতি আনন্দে ও উৎসাহে বাসে সকালের নাস্তা করা হয় এবং কবিতা, গান ও কৌতুক দিয়ে বিকালে বনভোজন শেষ হয়। সংগঠনের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করার জন্যে কার্যকরী কমিটি ও সাধারন সদস্যদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন সভাপতি এডঃ মোর্শেদা জামান এবং সভাটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মোহম্মদ বখতিয়ার আলী। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে ৪ সদস্য বিশিষ্ট একটি শালিশি কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন সাবেক সভাপতি এডঃ মোহাম্মদ আলী বাবু, এটর্নি অশোক কর্মকার, এটর্নি মঈন চৌধুরী এবং এডঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী। কমিটির সদস্য সাবেক সাধারন সম্পাদক এডঃ নিলুফার ইয়াসমিন গত ২৫ এপ্রিল বাংলাদেশ ল’ সোসাইটির একাউন্ট থেকে ৯৯১২ ডলার উত্তোন করেন। উক্ত ডলার উদ্ধারের জন্য ৪ সদস্য বিশিষ্ট কমিটিটি কাজ করবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, প্রধান নির্বচন কমিশনার এডঃ মুজিবুর রহমান, এডঃ জাকির হোসেন মিঞা (নির্বচন কমিশনের সদস্য), সাবেক সভাপতি মোহাম্মদ আলী বাবুল, সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ, মিল্লাদ উদ্দিন, এমডি আইয়ুব খান, রুবিনা মান্নান, এমডি সাহেদুল কবির, মোঃ এমাদ উদ্দিন, এমডি একমাম খান, নুরুল ইসলাম মঈনুল, শাহ ফরিদ, জায়িদুর আর জুয়েল জাহিদ, ইফতেখার চৌধুরী, নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, লুৎফর রহমান হিমেল, আব্দুর রশিদ, নাসরিন আক্তার প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ