Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: January 28, 2020 | 1:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমরেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রিড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় মতবিনিময় সভা গত রবিবার সন্ধ্যায় সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় আয়োজনে বিভিন্ন খুঁটিনাটি এবং প্রস্তুতি সম্পর্কে আগত অতিথিদের অবহিত করেন আহ্বায়ক কমিটির সদস্যরা। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য ও উদযাপন কমিটির আহবায়ক আজাদ বাকির, উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিবক, প্রধান সমন্বয়কারী ও কার্যকরী সদস্য মাইনুদ্দিন মাহবুব ও সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সাদি মিন্টুকে সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। সভায় অবহিত করা হয় ইতিমধ্যে প্রায় ৩০টি সংগঠন নির্ধারিত ফি দেয়ার মাধ্যমে তাদের নিজ নিজ সংগঠনের নাম নিবন্ধন করেছেন। এসময় প্রবাসের সকল সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে যাতে তারা তাদের সংগঠনের নাম নিবন্ধন করেন। প্রতি বছরের ন্যায় এবারও নিবন্ধন ফি ১০০ ডলার ধার্য করা হয়েছে। তবে এবার ব্যতিক্রমী একটি উদ্যোগ নেয়া হয়েছে। নিবন্ধনকৃত সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের ছবি এবং নাম সহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিশেষ প্রকাশনীতে দেয়া হবে। এছাড়াও যদি কেউ বিশেষ প্রকাশনীতে লেখা দিতে আগ্রহী হন তাহলে তাদেরকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করে তা দেয়ার আহ্বান জানানো হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবারও আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হবে। এদিকে মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোঃ নওশাদ হোসেন’র বাবা প্রয়াত আলহাজ্ব পরান হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য প্রয়াত আলহাজ্ব পরান হাওলাদার বিক্রমপুরের লৌহজং এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সময় গত শুক্রবার ভোরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকায় তিনি সজ্জন ও দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন । এলাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন মসজিদ মাদ্রাসার সহ দ্বীনি প্রতিষ্ঠান। তার বড় ছেলে মোঃ নওশাদ হোসেন বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এবং বাংলাদেশ কার এন্ড লিমোজিন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তার পিতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV