Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে কনস্যুলেট সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: August 6, 2013 | 8:51 AM

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেটের সেবা আরও সহসলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। অব্যাহত চাপ ও চাহিদার মুখে নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের বাইরেও এখন থেকে প্রতিমাসে একটি শনিবার অফিসের বাইরে থেকে সেবা দেবে কনস্যুলেট। আর এই সেবা দেওয়া হবে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে। স্থানীয় সময় সোমবার নগরীর এলমার্স্টে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম এই ঘোষণা দিয়ে বলেন, অনেকেরই অভিযোগ অফিস খোলার দিনগুলোতে তাদের পক্ষে ম্যানহাটনে পরিবার-পরিজন নিয়ে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় না। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন মেটাতেই এ উদ্যোগটি নেওয়া হয়েছে।নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটিতেও মিলবে কনস্যুলেটের সেবা

বাংলানিউজটোয়েন্টিফোর.কমI

তিনি উল্লেখ করেন, নতুন পাসপোর্ট ইস্যু করা এবং জন্মনিবন্ধন সনদ দেওয়ার দুটি কাজ ছাড়া কনস্যুলেট জেনারেল থেকে যতগুলো সেবা দেওয়া হয় তার সবগুলোই এই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে।

তিনি জানান, কনস্যুলেট জেনারেল অফিস বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে বাংলাদেশের জন্য ভিসা আবেদন, নো-ভিসা রিকোয়ার্ড এর সনদ, সত্যায়িতকরণ, পাসপোর্ট নবায়নের আবেদন, সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট, মিডিয়া অ্যাক্রেডিটেশনসহ সব ধরনের সেবা দেবে।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম পুরোনো হাতে লেখা পাসপোর্ট যাদের রয়েছে তাদের আগামী ১৫ মার্চ ২০১৫ তারিখের শেষ সময়সীমার আগেই তার পরিবর্তন করে এমআরপি গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, ওই দিনের পর কোনো বাংলাদেশির হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাইনুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন।
সোসাইটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV