নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে বেঙ্গল রেস্টুরেন্টে গত সোমবার এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার অনুষ্ঠানে।

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম মিয়ার সবাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ব্রঙ্কস ডিরেক্টর অব মেয়র- ডি ব্লাসিও মি. এলভিন, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস-এর সাবেক সভাপতি ও BANDS-এর সভাপতি আব্দুস শহিদ ও সাধারণ সম্পাদক সোলায়মান আলী, BACC-এর সভাপতি মোঃ এন মজুমদার মাস্টার অব ল ও সাধারণ সম্পাদক নজরুল হক, মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, জালালাবাদ ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল হাশিম হাসনু, জগন্নাথপুর বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মুহিত, দক্ষিণ সুরমা এসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট কমিউনিটি লিডার বাছির খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মাহবুব আলম, কমিউনিটি লিডার বর্তমান বাংলা সুপার মার্কেটের কর্ণধার কয়ছরউজ জামান কয়েছ, ব্রঙ্কস সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবু কাউসার চিশতী, কমিউনিটি লিডার নূরুল আহিয়া, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সৈয়দ এম কবির, জুলি রহমান, শামিম আহমদ, শফিকুর রহমান, সৈয়দ লোকমান, মাহবুব খান (সেবুল), এনামুল হক, সুফিয়ান, পাকচেস্টার ফ্যামিলি ফার্মেসির কর্ণধার গৌরব কোটারি। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা প্রয়াত ফয়জুর রহমান, সহ-সভাপতি শরিফ হুসেন চৌধুরীর বাবা এবং শাহেদ আহমেদের মাতার মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া ব্যারিস্টার ইসরাত সামীর ও BANDS-এর সাধারণ সম্পাদক সোলায়মান আলীর মাতার শারীরিক আশুরোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আদিল। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিশ্বের সমগ্র মুসলিম ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান