Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়-পরাজয় ঘিরেই কি জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি থেকে সানী’র পদত্যাগ?

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: November 7, 2024 | 1:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জে মোল্লা সানী। ব্যক্তিগত কারণ জানিয়েই তিনি গত ২৮ অক্টোবর পদত্যাগ করেন। তবে ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডে তিনি সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন। এদিকে তার পদত্যাগের বিষয়ে সংগঠনের কার্যকরী পরিষদের সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। খবর ইউএনএ’র।


নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ সম্পর্কে জে মোল্লা সানী ইউএনএ প্রতিনিধি-কে বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে গত ৩টি মাস ব্যস্ত ছিলাম। এজন্য পরিবার ও নিজ ব্যবসায় সময় দিতে পারিনি। এমতাবস্থায় যথাযথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়। তাছাড়া দুই বছরের মতো সময় তো দায়িত্ব পালন করেছি এবং অনেক সফল অনুষ্ঠানও করেছি। সব ভেবে নিজ দায়িত্বেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং গত ২৮ অক্টোবর সভাপতিকে পদত্যাগের কথা জানিয়েছি।
সংগঠন প্রশ্নে তিনি বলেন, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রাণ। সংগঠনের জন্য নিবেদিত নেতা। এই সংগঠনে তার অনেক অবদান রয়েছে। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভলো এবং এই সম্পর্ক অব্যাহত থাকবে বলেই আমি বিশ্বাস করি।
এ ব্যাপারে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের দৃষ্টি আর্কষন করলে তিনি বলেন, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে জে মোল্লা সানী পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি জানিয়েছেন। এখন এবিষয়ে অন্য কিছু বলার নেই, তবে তার পদত্যাগের বিষয়ে সংগঠনের কার্যকরী পরিষদের সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল ইতিপূর্বে পদত্যাগ করার পর ২০২২ সালের মাঝামাঝি জে মোল্লা সানী সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত হন।
এদিকে জে মোল্লা সানী’র জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের পদ ত্যাগ করার পর স্থানীয় বাংলাদেশী কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি এমন সময় পদত্যাগ করলেন যখন সদ্য সমাপ্ত বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে শুধু ফ্রেন্ডস সোসাইটি নয় খোদ পুরো কমিউনিটি বিভক্ত। গত ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেলের মধ্যে ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও প্রধান উপদেষ্টা সহ সংগঠনের অনেকেই নির্বাচিত ‘সেলিম-আলী’ প্যানেলের জন্য কাজ করেছেন বা সমর্থক ছিলেন। অপরদিকে সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক জে মোল্লা সানী সহ অনেকেই সোসাইটির নির্বাচনে বিজিত ‘রুহুল-জাহিদ’ প্যানেলের জন্য কাজ করেছেন বা সমর্থক ছিলেন। নির্বাচনে জয়-পরাজয় ঘিরেই জে মোল্লা সানী পদত্যাগ করলেন কিনা তাই এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এ ব্যাপারে সানী বা দেলোয়ার কোন মন্তব্য করেননি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ