নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ১ মার্চ বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর করেছেন এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এটিই ১ম সরকারি অনুদান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ সোসাইটির ক্বেরাত প্রতিযোগিতা ও ইফতারের প্রথম আসর অনুষ্ঠিাত হয় কুইন্সের জয়া পার্টি হলে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এ আয়োজনে অংশ নিয়ে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে। ইফতার ও দোয়া মাহফিলে নারী-পুরুষ, যুবক ও নতুন প্রজন্মের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। স্টেট এ্যাসেম্বলীর চেক হস্তান্তরকালে মঞ্চে সোসাইটির কর্মকর্তা ও ট্রাষ্টিবোর্ডের সদস্যরা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ, আবাসন ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, স্টেট এ্যাসেম্বলীর আসন্ন নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ মো. শামসুল হক এবং জে মোল্লা সানী প্রমুখ।
চেক হস্তান্তরের সময় নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীর প্রথম দক্ষিণ এশিয়ান নারী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান জেনিফার রাজকুমার বলেন, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বরাবরই কল্যাণমূলক কাজে আমাকে পাশে পেয়েছে। তাই তাগিদেই ৫০ বছরের পুরনো এই সংগঠনের জন্যে এই প্রথম আমি স্টেট এ্যাসেম্বলী থেকে মোটা অংকের একটি অনুদান সংগ্রহ করেছি। রাজনীতিক জেনিফার রাজকুমার এ সময় প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বাংলাদেশ সোসাইটির সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটের জন ল্যু ও কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
ইফতার মাহফিল উপলক্ষে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সোসাইটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীদের প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের বিপুল সমাগম ঘটেছিল ইফতার-মাহফিলে।
সমগ্র ইফতার মাহফিলে সর্বাত্মক সহযোগিতার জন্যে আয়োজক কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান কামরুল এবং সদস্য-সচিব অনিক রাজ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। আর সমগ্র মাহফিলের সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা সম্পাদক এবং ইফতার মাহফিলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান জিলানী, নির্বাহী সদস্য সিদ্দিক পাটোয়ারি প্রমুখ।
এ সময় সোসাইটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গির শহীদ সোহরাওয়ার্দি সকলকে আমন্ত্রণ জানান ৯ মার্চ জ্যামাইকায় ইকরা পার্টি হলে, ১১ মার্চ ব্রঙ্কসে গোল্ডেন প্যালেস এবং ১৩ মার্চ ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্টের ইফতার মাহফিলে যোগদানের জন্য। সংগঠনের সভপতি আতাউর রহমান সেলিম সমাপনী বক্তব্যে সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ছবি : তুষার পিক।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion