Friday, 14 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬: কুনু-ফিরোজ পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু ব্রঙ্কস থেকে বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিউইয়র্কে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র স্মরণানুষ্ঠান কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ‘আমন্ত্রণপত্র’ ও শুধুমাত্র আমন্ত্রিত ‘অতিথি-তালিকার’ ভিত্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার সিদ্ধান্ত নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর নিউইয়র্কে বর্ণাঢ্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএর বার্ষিক বনভোজন নিউইয়র্কে বঙ্গমাতার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র’র EAST HAMPTON MAN INDICTED FOR FATAL NEW YEAR’S DAY HIT-AND-RUN COLLISION IN CORONA CONSUMER ALERT: New York Attorney General James Warns New Yorkers of Gold Bar Scam Targeting Seniors
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: August 13, 2026 | 2:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ১১ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল।
সংবাদ সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের। তফসিল অনুযায়ী বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মনোনয়ন বিক্রি করা হবে আগামী ২৫ আগস্ট। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে ৫০০ ডলারের বিনিময়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ৩০ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণ করা হবে উডসাইডের কুইন্স প্যালেসে বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে সন্ধ্যা ৭টায়। ১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে সোসাইটির ভবনে সন্ধ্যা ৭টায়। ২ সেপ্টেমর আপিল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির ভবনে। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টায় সোসাইটির অফিসে। ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা কর হবে সোসাইটি অফিসে। ১৮ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি প্রার্থীকে ৬ হাজার ডলার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদককে ৫ হাজার ডলার, সহ-সভাপতিকে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সাধারণ সম্পাদককে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষকে ৩ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২ হাজার ৫০০ ডলার, অন্য পদের জন্য ২ হাজার ডলার এবং সদস্য পদের জন্য ১ হাজার ৫০০ ডলার জমা দিতে হবে (অফেরতযোগ্য)। এ অর্থ সার্টিফাইড চেক অথবা নগদে দিতে হবে।
প্রধান নির্বাচন কমিশন বলেন, এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন কারণ এতো ভোটার নিয়ে এর আগে নির্বাচন হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী ৩১ জুলাই’র মধ্যে ভোটা তালিকা দিতে হবে। সেই অনুযায়ী কমিটি আমাদের ভোটার লিস্ট দিয়েছে। তবে তারা সংশোধনীর জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে।
তিনি বলেন, এবারের ভোটার প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে এটি এখনো চূড়ান্ত নয়। সংশোধনের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। আশা করি, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাবো।  তিনি বলেন, পাঁচ কেন্দ্রে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, নো আইডি, নো ভোট। তাছাড়া যে যে কেন্দ্রের ভোটার তাকে সেই কেন্দ্রে ভোট দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রাথমিক বাজেট ২ লাখ ৬০ হাজার ডলার। তিনি বলেন, শুনতে অনেক ডলার মনে হলেও সবকিছুর খরচ বৃদ্ধি পেয়েছে। শুধু মেশিনেই চলে যাচ্ছে প্রায় ৯০ হাজার ডলার। হলেরও অনেক ভাড়া। এ নির্বাচন সুষ্ঠু এবং সন্দর করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ