নিউইয়র্কে বারী হোম কেয়ারের মিলন মেলা ও পুরস্কার বিতরণী
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বারী হোম কেয়ারের আয়োজনে পারিবারিক মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাছিনা বারী জানান, করোনা মহামারীতে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা এবং নানা বিধি নিষেধের কারণে একপ্রকার বন্দি জীবন-যাপন করতে হয়েছে প্রায় সকল বয়সের মানুষকে এতে করে বারী হোম কেয়ার পরিবারের সকল সদস্য অনেকদিন ধরে একত্র হতে পারছিল না। এই বন্দি জীবনের যাপন থেকে মুক্ত হতেই এবং সকলকে একত্র করার উদ্দেশ্যে গেল ৬ জুন রবিবার লং আইল্যান্ডে এক পারিবারিক মিলন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল। তিনি জানান, বারী হোম কেয়ার কোনো প্রতিষ্ঠান নয় মাত্র, এটি তার নিজের পরিবার। এখানে যেসকল কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, তারা সকলেই এই পরিবারের সদস্য। তার আমার আপনজন।
আসিফ বারী টুটুল সকলকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবসময় সকলে যেভাবে পরিবারের সদস্যর মতো সঙ্গে থেকেছেন, আগামীতেও এভাবে থাকবেন। এরপর তিনি কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্যে কর্মকর্তা-কর্মচারীদের হাতে সন্মাননা পুরস্কার প্রদান করেন।

বারী হোম কেয়ার সেবামূলক প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে নিউইয়র্কে ডিপার্টমেন্ট অফ হেলথ এর কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল এসিস্টেন্ট প্রোগ্রাম তথা (সিডিপেপ) এর আওতায় ফ্যামিলি মেম্বার,প্রতিবেশী, কিংবা প্রিয়জনের সেবা করার মাধ্যমে আয় করার দারুন সুযোগ করে দিচ্ছে| এর জন্য কোনো ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন নেই| এছাড়াও প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড (এইচএইচএ) ও পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সকল কমুনিটির মাঝে, বিশেষ করে দক্ষিণ এশীয় (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি) এবং দক্ষিণ আমেরিকান সকল সম্প্রদায়ের মধ্যে হোম কেয়ার সেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটির নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, লং আইল্যান্ড ও বাফেলো সহ মোট ছয়টি শাখা রয়েছে।

মিলন মেলা ও পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানে ছিল বার-বি-কিউ, মধ্যাহ্ন ভোজ ও বিকেলের চা চক্রের আয়োজন। অনুষ্ঠান প্রাঙ্গন বারী হোম কেয়ারের সকল সদস্য ও তাদের পরিবারে উপস্থিতিতে আড্ডা, গান ও নানা খেলাধুলায় মুখরিত হয়ে উঠে| তারা উক্ত অনুষ্ঠানে বারী হোম কেয়ারে নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান।
এখানে উপস্থিত হয়েছিলেন, মুহিব বারী,সাবাহ বারী , আদিব বারী, শাহ্ জে. চৌধুরী, হোসনেয়ারা চৌধুরী, ফৌজিয়া চৌধুরী, সাদিয়া চৌধুরী, সালমান চৌধুরী। জোহরা খাতুন, হাসনাত জাহান, সুফি জাকির হোসেন, রুনা লায়লা, সুফি আলতেফ আমিন হোসেন, রাহনুমা তাহসিন নেহার, রাকিব হোসেন, কাজি সাইদুর করিম, রত্না মান্নান, কাজি সাদমান করিম, কাজি শাকিবা করিম, ইশতিয়াক ফিরোজ, মো. জিয়াউর রহমান, মো. আবু তাওয়াব, আয়েশা তুল রুবা, ইজান তাওয়াব, ইথান তাওয়াব, আরশাদ জামান টিটু, নিশিতা জামান, মানহা জামান এমএসটি সাবিনা ইয়াসমিন, খোন্দকার মিজানুর রহমান, খোন্দকার রোদবা ইয়াসমিন, খন্দকার রুবাবা মারজিয়া, খোন্দকার রোথি সহ আরো অনেকে|
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি