Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: July 25, 2026 | 12:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : কুমিল্লার-২ (হোমনা-তিতাস) থেকে নির্বাচিত সাংসদ, শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূইয়া এমপি বলেছেন, কুমিল্লা বিভাগসহ আপনাদের দাবি-দাওয়া শুনেছি। আমি দেশে গেলে আপনাদের দাবি-দাওয়া সংসদে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরবো। আমি বলবো আপনারা ধৈর্য্্য ধরুন, প্রধানমন্ত্রী অবশ্যই আপনাদের দাবি পূরণ করবেন। কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার।
গত ২০ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে বসবাসরত হোমনা-তিতাসবাসী আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সংবর্ধনা কমিটির আহবায়ক, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সংবর্ধনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, সাইদুজ্জামান রিঙ্কুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম সদস্য সচিব ডা. সরওয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আল আমিন সুমন, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহমুদুল হক মুরাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, কামাল উদ্দিন হারুণ, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনূছ সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বদরুল হক আজাদ, মোতাহার হোসেন, আলমগীর খান, ফারুক হোসেন মজুমদার, ফারুক চৌধুরী, সফিকুর রহমান দুলাল, রইস উদ্দিন, মনির হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, আবুল হোসেন, মোফাজ্জল হোসেন বসির, প্রফেসর মনির খান, কামরুল হাসান, শাপলা ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট মোস্তাফা রিপন, রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মাইন উদ্দীন মিয়াজি, ওয়ালি উদ্দিন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ সেলিম ভুইয়া এমপি বললেন আমাদের শিক্ষামন্ত্রী আমাকে ডাকেন দাবি ভূইয়া বলে। কারণ আমি সংসদে এবং সংসদের বাইরে আমার এলাকা এবং সারা বাংলাদেশের শিক্ষকদের সমস্যার কথা তুলে ধরি। তিনি বলেন, আমরা কাজই হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা। তিনি স্মৃতিচারণ করে বলেন, যখন এলাকায় নেতা ছিলো না, অনেকেই বিদেশে ছিলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐ সময় আমাকে দায়িত্ব দিয়েছিলেন রাজপথ দখলের জন্য, আমরা মাঠে না নামলে আন্দোলন সফল হতো না।
সেজন্য তিনি আমাকে প্রতিদানও দিয়েছিলেন, ২০০৮ সালে ঢাকা-৫ আসন থেকে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু নির্বাচন করা হলো না। তারই সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে পুরো কুমিল্লার দায়িত্ব দিয়েছিলেন। আমার উপর দায়িত্ব দিয়েছিলেন কুমিল্øার ২২টি আসনের। আমি যাকে যোগ্য মনে করেছি, তার পক্ষে মতামত দিয়েছি। কারণ নেতা বলেছিলেন সব আসনের দায়িত্ব আপনাকে নিতে হবে। দলে বা এলাকায় যারা আমার বিরোধীতা করেন বা করছেন আমি দলের স্বার্থে তাদের জন্যও সুপারিশ করেছি। আমার নেতা তারেক রহমান আমাকে দলের সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছেন। আমি তা রক্ষা করার চেষ্টা করেছি নি:স্বার্থে।
তিনি আন্দোলনে প্রবাসীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে রেমিটেন্স পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, র্ধৈর্য্য ধরুণ নেতা সঠিক সময়ই আপনাদের মূল্যায়ন করবেন। আপনারা ঐক্যেবদ্ধ থাকেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন কার্ড প্রকল্প শুরু করেছেন। ইমাম- মুয়াজ্জেন এবং পুরহিতদের বেতন ভাতা দেয়া শুরু করেছেন। এই রুটে বিমান চালু করা নিয়ে বলবো। প্রধানমন্ত্রী নিজেই কুমিল্লা বিভাগের কথা বলেছেন, এখন শুধু সময়ের ব্যাপার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ