Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএসপির “পার্সোনাল ফাইন্যান্স সেমিনার” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 29, 2026 | 9:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস্ (বিএসপি) এর উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকায় একটি তথ্যবহুল “পার্সোনাল ফাইন্যান্স সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত এই কমিউনিটি ইভেন্টে বিভিন্ন পেশাজীবী, তরুণ প্রজন্ম ও কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইমতিয়াজ চৌধুরী ও মোস্তাফিজুর চৌধুরী। বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের ড. বেনসন নজোকু।
আলোচনায় ব্যক্তিগত অর্থব্যবস্থা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, অবসর পরিকল্পনা এবং প্রজন্মভিত্তিক সম্পদ গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় তুলে ধরা হয়। স্বল্পমেয়াদি লাভের চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পিত বিনিয়োগই আর্থিক সফলতার মূল চাবিকাঠি। ধৈর্য, নিয়মিত সঞ্চয়, ধারাবাহিক বিনিয়োগ এবং সঠিক আর্থিক শিক্ষা একজন মানুষকে ভবিষ্যতে শক্তিশালী আর্থিক অবস্থানে পৌঁছে দিতে পারে। সেমিনারে 401(কে), ট্রাডিশনাল আইআরএ, রথ আইআরএ, এমপ্লয়ার ম্যাচিং, ইনডেক্স ফান্ড এবং কম্পাউন্ড গ্রোথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএসপি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।
এ ইভেন্টে বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্যে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এবং টেকনোলজি লিডার মিজান চৌধুরীকে বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস সোমা সায়ীদ, আনিসুল কবির জার্সির, শেকিল চৌধুরী, দীপঙ্কর দাস, আব্দুল মতিন, দিলওয়ার হোসাইন, আহাদ জামান রনি, মমতা জামান, ডাঃ আব্দুল মোহাইমিন সাইমন, হাসান সিদ্দিক, রাহাত আলম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ