Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: July 13, 2024 | 1:19 PM

জলি আহমেদ : যুক্তরাষ্ট্রের প্রকৃতিতে এখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। প্রচন্ড গরমের মধ্যেই সেখানে সব ধরণের প্রতিকূলতা উপেক্ষা করে এক হয়েছেন শত শত বাঙালি। ভেদাভেদ ভুলে মেতেছেন আনন্দে। এ যেন সুদূর প্রবাসে বিক্রমপুরবাসীদের এক মিলনমেলা। আর সেই সুযোগটি করে দিয়েছিল মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক। ৭ জুলাই তাদের বার্ষিক বনভোজন হয় নিইউয়র্কের কর্টন পয়েন্ট পার্কে। হার্ডসন নদীর পাশে ছায়াঘেরা স্নিগ্ধ এক সবুজ পরিবেশ যেন আপন করে নিয়েছিল এসব বাঙালিদের। আর তাই তো প্রায় ছয়শত অতিথি মেতেছিলেন আনন্দে। বিপুল উৎসাহ–উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে দিনটি পার করেন বাঙালিরা।
বনভোজনে ছিল নানান আয়োজন। ছিল শিশুদের মার্বেল বাছাই, বয়স ভিত্তিক ১০০ মিটার দৌড়, মহিলাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া ছিল মহিলাদের পিলোপাস, পাতিল ভাঙা, যেমন খুশি তেমন সাজো এবং অন্যান্য খেলা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই। প্রধান আকর্ষণ হিসেবে ছিল র্যাফেল ড্র। সোনার গহনা, আইফোন, ল্যাপটপ, টিভি সহ আরও অনেক পুরস্কার! এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় সম্মাননা। বনভোজনের র্রাফেল ড্র এর গ্রান্ড স্পন্সর তথা প্রথম পুরস্কার সোনার নেকলস দিয়েছে ইউর ড্রিম হোম কেয়ার! তাছারা আরো ছিলো ডিএইচ কেয়ার, গাইডেন্স রিয়েলিটি হোম, এটর্নি মঈন চোধুরী, ডা. শারমিন ফেরদৌস আশা, মাসুদ রানা তপনসহ আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা এখানে এসেছি একটি পরিবারের মতো। সবার সঙ্গে পরস্পরের যোগাযোগ থাকবে। প্রবাসের মাটিতেও আমরা এক হয়ে থাকব। একে ওপরের সহযোগিতায় এগিয়ে আসবো। আমিও সব সময় যেভাবেই হোক বাঙালি কমিউনিটির পাশে দাঁড়াতে চেষ্টা করি। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ বিক্রমপুরের কূতি সন্তান ও সাবেক সভাপতি ,বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা তথা কমিউনিটি অ্যক্টিভিষ্টদের সম্মাননা প্রদান করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি আব্দুর রব মিয়া, আব্দুর রহীম হাওলাদার, রুহুল আমিন সিদ্দিকী, মোস্তাক আহমেদ নিউটন ও কাজী সেলিম খান। মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আহবায়ক মির্জা মনিরুজ্জামান শামীম, প্রধান সমন্বয়কারী মো. শাহাদাত হোসেন, চেয়ারম্যান বনভোজন কমিটির ইকতারুজ্জামান রতন, সদস্য সচিব শরীফ রহমান টুটুল এবং গ্লোবাল নিইউয়র্ক ট্রাভেল ও ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর শারমিন জামান। আরো উপস্তিত ছিলেন মুন্সীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি গণঃ এম এ সিদ্দিক পল্লব, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইকতারুজজামান, কাজী জামান (বিটু), আবু ছায়েম ঢালি, আহব্বায়ক এডভোকেট এম ডি আজিজ, সাবেক সভাপতি গণঃ মোহামমদ আক্তার হোসেন, মোঃ নওসাদ হোসেন, হাবিবুর রহমান দেওয়ান। উপস্তিত ছিলেন হুমাউন খাঁন ,লালমিয়া তালুকদার, মনু তালুকদার, আজিজুল হক, সলিম কাল, কানাডা থেকে আগত আকাশ ইসলাম (খাইরুল), আবদুল, মোঃ আওলাদ হোসন, বাচ্চু হাওলাদার, সার্বিক তত্বাবধানে আবদুর রব বাবুল, আমজাদ হোসেন (সেলিম), সাদী মিন্টু, মোঃ আশরাফুল আলম শিবলী, মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক এস এম হাসান জামান, গাজী বাদল, আসরাফুল ইসলাম (খসরু), এস এম শাকিল আহাম্মেদ, এ জেট জাহাঙ্গীর , সমন্বয়কারি সৈয়দ এ আর ফারুক, এ তাহের রোকন, আব্দুর মতিন হাওলাদার, মানিক বাবু, মোঃ হাকিম আলী, কাইয়ুম স্বপন, যুগ্ম সদস্য সচিব মোঃ দেলোয়ার শিপন, মোঃ ফারুক হোসেন, মাসুদ রানা তপন, মোঃ মনসুর আহাম্মেদ, মোঃ খোরশেদ আলম মোঃ মাজহারুল ইসলাম সংগ্রাম। সার্বিক সহযোগিতায় মির্জা গিয়াস উদ্দিন আহাম্মেদ, মোঃ হুমাউন খাঁন, নাজমুল আলম শ্যামল, ইকবাল হোসেন ,তারেক হাসান খাঁন, কামাল হোসেন, আবুল বাসার, ভুলু, গেলাম হোসেন, কাজল ইসলাম কাজল, মোসাঃ বিলকিস আক্তার, মিয়া, ডাঃ কামরুল ইসলাম খাঁন , ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম জিকু, ডাঃ তারেকুল ইসলাম খাঁন অনিক, ডাঃ শারমিন ফেরদৌস আশা, ডাঃ রাশেদুল হাসান, আতিকুর রহমান স্বপন, রতন হাওলাদার, আতিকুর রহমান স্বপন, মতিন সিকদার, ধলু, উওম। সার্বিক ব্যবস্থাপনায় আকরাম হোসেন বিপ্লব, আরিফুর রহমান, করিম হাওলাদার, এস এম আনিসুর রহমান, মোঃ জনি, মোঃ দেলোয়ার হোসেন (দেলু), সাইদুর রহমান লিংকন, লুৎফর রহমান বিপ্লব, আলমগির ভুঁইয়া, মোঃ তাজুল ইসলাম, মাকসুদা আহাম্মেদ , মোঃ শাহাজাহান, আল আমিন, মোঃ আল আমিন, রুহুল আমিন তালুকদার।
সবশেষ সকলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজনে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং আগামী দিনে সবাই মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ