Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নয়া কমিটি : সভাপতি জিকু, সাধারণ সম্পাদক আসাদ

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: April 21, 2026 | 3:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের হাসান চাইনিজে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভায় নূরে আলম জিকুকে সভাপতি এবং আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জালাল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল ও এ ইসলাম মামুন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট জাকির চৌধুরী সিপিএ, এডভোকেট সৈয়দ জুনেল, মুকিত চৌধুরী, হাসান আলী, বেলাল আহমেদ, ইমরান আলী, খন্দকার বাকী, জুয়েল খান, কামরুন্নাহার রিতা, বুরহান উদ্দিন, রেহানুজ্জামান রেহান, মঞ্জুর চকদার, মিয়া মো. আলতাফ, মো. ইলয়াস হোসেন, ফজল খান, তাহের আহমেদ চৌধুরী, মহিদুর ইসলাম, এনাম আহমেদ, সালেহ আহমেদ, লাল মিয়া, বিদ্যুত দেব, ইমরুল জাবুল, রহমান খান, মিয়া মো. জহুর, আলী খান, আব্দুর রহমান প্রমুখ।
সভায় নির্বাচিত ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির আংশিক কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি খন্দকার বাকী, সহ সাধারণ সম্পাদক জুয়েল খান এবং কোষাধ্যক্ষ কামরুন্নাহার রিতা। এ কমিটিই পরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূরে আলম জিকু সভায় যোগদানকারী সকলকে ধন্যবাদ জানান। বিভিন্নভাবে সহযোগিতাকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ