নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ডা. মো. এনামুল হক এমডি।
দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রধান আলোচক ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আকন্দ, সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিয়া মো. দুলাল, ব্যবসায়ী আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন মাস্টার, মসিউর রহমান ভূইয়া, এমদাদুল হক মাস্টার, সোলায়মান হোসেন, শামসুল হক, শেখ মাহফুজুল হক ও নাদিয়া বেগম কেয়া।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী ও কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইনকের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো সহযোগিতায় ছিলেন সহ সভাপতি গাজী সুলতান আহমেদ, এসএম হামিদুল হক, গোলাম কিবরিয়া ভূইয়া, জাকির হোসেন, মো. আবুল হাসেম, ইঞ্জিনিয়ার মো. শাহীন আলী, সহ সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম শাওন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাসনাত মুগ্ধ, প্রচার সম্পাদক সাইফ আল তারেক, সমাজ কল্যাণ সম্পাদক মো: আলাউদ্দিন, আপ্যায়ন সম্পাদক মজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: শহীদুল ইসলাম, মহিলা সম্পাদিকা তানজিনা জাহের, সহ মহিলা সম্পাদিকা হানিফা ইউনুস, কার্যকরী সদস্য সালাউদ্দিন ভূইয়া, মো. এরশাদুর রহমান ও মো. আলফি শাহরু প্রমুখ।
ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও কুমিল্লার বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ডা. মো. এনামুল হক এমডি ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র যেকোন কল্যাণমূলক কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আকন্দ প্রবাসী ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য কবর ক্রয়ের উদ্যোগ সহ সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion