Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র উৎসবমুখর বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: July 16, 2026 | 6:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন। গত ৫ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর এ মিলন মেলা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ব্রাহ্মণপাড়াবাসীর উপস্থিতিতে পার্কটি হয়ে ওঠে একখন্ড বাংলাদেশ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের এবং সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সভাপতি ডা. মো. এনামুল হক এমডি। বনভোজনের উদ্বোধক ছিলেন কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আকন্দ।
বনভোজন কমিটির আহ্বায়ক এস এম হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক রিপন সরকার ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী রবিউজ্জামান, বিজয় কৃষ্ণ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খেলাধুলার। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে।
শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বনভোজন আমাদের বাঙালীর সংস্কৃতির একটি অংশ। এধরণের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি সুযোগ। বক্তারা নিজেদের আনন্দ-উৎসবের পাশাপাশি বাংলাদেশের আর্ত মানবতার সেবায় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আয়োজনে নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ