Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মনিরুল শিকদারের জানাজা অনুষ্ঠিত, মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: March 3, 2019 | 10:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে হত্যাকান্ডের শিকার, বিপ্লবী রাজনীতিক সিরাজ শিকদারের ছেলে মনিরুল ইসলাম শিকদারের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত উডসাইডের বাসা থেকে মনিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে একাকী বাসায় ইন্তেকাল করেন বলে ধারণা করা হচ্ছে। খবর ইউএনএ’র।
জ্যামাইকা মুসলিম সেন্টারের অন্যতম পরিচালক ইমাম শামসে আলী মনিরুল ইসলাম শিকদারের জানাজা নামাজে ইমামতি করেন। এতে কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূইয়া, পারভেজ সাজ্জাদ, যুবদল নেতা জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমদ, রেজাউল আজাদ ভূঁইয়া, কমিউনিটি নেতা ছদরুন নূর, বাহলুল সৈয়দ উজ্জল, এর আগে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আতœার শান্তি কামনায় সবার দোয়া কামনা করেন সরদার এফ সাদী। এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ও সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী।


জানাজার নামাজ শেষে প্রবাসী মুসল্লীরা মরহুম মনিরুল ইসলাম শিকদার-কে এক নজর দেখতে জেএমসি-তে ভীড় জমান। এসময় তার স্ত্রী ও দুই কন্যা তাকে দেখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে জেএমসি থেকে তার মরদেহ ফিউনেরাল হোমে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্তে মনিরুল ইসলাম শিকদারের মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং তার বাবার কবরের পাশে দাফন করা হবে। কানাডায় বসবাসকারী তার একমাত্র বোন নিউইয়র্ক আসার পরই মনিরুল ইসলাম শিকদারের মরদেহ ঢাকায় প্রেরনের উদ্যোগে নেয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV