Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী হাফিজ-সাথী দম্পতির করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: February 11, 2024 | 11:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ৯ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফিজ আহমেদ এবং তার স্ত্রী সাথী আহমেদ’র করুণ মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্ক শহরের অদূরে উশবেরির লং মাউন্টেন পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দম্পতির বেঁচে যাওয়া দুই সন্তানের একজন মেয়ে রাইদা আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। মহাসড়কে অন্য একটি গাড়িকে পুলিশ ধাওয়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। কমিউনিটিতে পরিচিত সাথী আহমেদ এবং তার স্বামী হাফিজ আহমেদ এঞ্জেল বিংহ্যামটনে সন্তানদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। দুর্ঘটনার সময় পরিবারটি নিজ ঘরে ফিরছিল বলে স্বজনরা জানিয়েছেন। সাথী আহমেদ নিউইয়র্ক গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। আহত মেয়ের অবস্থা হাসপাতালে সংকটজনক বলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে। দম্পতির মরদেহ বিভিন্ন আনুষ্ঠানিকতার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হাফিজ আহমেদের দেশের বাড়ি গাজীপুর, স্ত্রী সাথী আহমেদের দেশের বাড়ি বরিশাল। পরিবারের তিন সদস্য স্বামী-স্ত্রী এবং তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদা কে নিয়ে যাচ্ছিলেন l তাদের ৮ বছরের মেয়ে রাইদা লাইফ সাপোর্ট আছে। আরেক সন্তান ১৮ বছরের ছেলে ইশাম।হৃদয় বিদারক এ দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রাজ্য পুলিশ শুক্রবার গভীর রাতে উডবারির শহরে লং মাউন্টেন পার্কওয়ে – রুট ৬ এ গুরুতর দুর্ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা ভিন্ন একটি গাড়ির অতিরিক্ত স্পীডের কারনে গাড়িটির গতিরোধ করার চেষ্টা করছিল। কিন্তু পুলিশের ধাওয়া পাওয়া গাড়িটির চালক না থেমে, আরো দ্রুতগতিতে গাড়ি চালাতে শুরু করে। ঘন্টায় ১০০ মাইলের বেশি স্পিডে চলছিল পুলিশের ধাওয়া পাওয়া গাড়িটি। একই মহাসড়ক দিয়ে হাফিজ দম্পতি তাদের দুই সন্তান সহ বিংহ্যামটন শহরের দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত স্পীডের কারণে ধাওয়া খাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিকে আঘাত করে। এসইউভি গাড়িটির যাত্রী ছিলেন নিহত হাফিজ আহমেদের পরিবার। এর জের ধরে সেসময় অন্য কয়েকটি গাড়িসহ পুলিশের একটি গাড়িও দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্হায় ভালহাল্লার ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার এবং ওয়ালকিল শহরের গার্নেট হেলথ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
কে-৯, অরেঞ্জ কাউন্টি সোয়াট টিম, ড্রোন এবং রকল্যান্ড কাউন্টি থেকে হেলিকপ্টার সহ দুর্ঘটনায় জড়িত চালক ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য হ্যারিম্যান স্টেট পার্কের জঙ্গলে খুঁজতে দেখা গেছে। ধাওয়া খাওয়া গাড়ি থেকে দুর্ঘটনার পরপরই দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলের দিকে পালিয়ে গেছে বলে পুলিশ মনে করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ