নিউইয়র্কে মানববন্ধনে ফেলানী হত্যার জন্যে দায়ী ব্যক্তির ফাঁসি দাবি
এনা : ফেলানী হত্যার জন্যে দায়ী অমিয় ঘোষের ফাঁসি এবং এহেন হত্যাকান্ডের জন্যে বাংলাদেশের কাছে ভারতীয় কর্তৃপক্ষকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিতে ১৫ সেপ্টেম্বররোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবাসী বাঙালিদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংস্থাসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী। ‘সেইভ হিউম্যানিটি-হুয়ের ইজ ইউনাইটেড ন্যাশন্স’, ‘অমিয় ঘোষের ফাঁসি চাই’, ‘কত রক্ত চায় বিএসএফ’, ‘জান দেব তবু মান দেব না’, ‘ফেলানী-ইনজাস্টিস-উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচারের নামে প্রহসন-মানি না মানবো না’ ইত্যাদি পোস্টার হাতে প্রবাসীদের এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতীয় সীমান্ত রক্ষী কর্তৃক বাংলাদেশীদের পাখীর মত হত্যা করার মানসিকতা পরিহার করার আহবান জানানো হয়। ভারতীয় সীমান্ত রক্ষীদের ব্যাপারে অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনের সংগঠকদের মধ্যে ছিলেন কম্যুনিটি এ্যাক্টিভিস্ট জামান তপন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, জাসদ নেতা হাজী লিটন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সংগঠক আতাউর রহমান আতা, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। উল্লেখ্য যে, ফেলানী হত্যার বিচারের জন্যে এর আগেও নিউইয়র্কে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন প্রতিবাদ সমাবেশ করেছেন। নিউইয়র্কে ভারতীয় কন্স্যুলেটে স্মারকলিপিও প্রদান করা হয় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে। সম্প্রতি ভারতীয় একটি আদালত কর্তৃক হত্যা মামলা থেকে আসামীকে বেকসুর খালাস প্রদানের পর বাংলাদেশী প্রবাসীদের পাশাপাশি ভারতীয় অনেক প্রবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করার বিরুদ্ধে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী