নিউইয়র্কে মাহবুব-উল-আলম হানিফ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আব্দুল হামিদ, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কুষ্টিয়া -৩ আসনের এমপি মাহবুব-উল- আলম হানিফ করোনায আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁর রোগমুক্তি কামনা করে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব মিলনায়তনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং দোয়া মাহফিলে তাঁকে সহযোগিতা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু।
সভায় নেতৃবৃন্দ বলেন, জননেতা মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায আক্রান্ত হয়েছেন। জননেতা মাহবুব উল আলম হানিফের আশু রোগমুক্তি কামনা করি এবং তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মীদের মাঝে ফিরে এসে আবার যেন জনগণের সেবা করতে পারেন। কর্মী বান্ধব এই জননেতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণে বরাবরের মতো গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, আবদুল হামিদ, বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, এম আলমগীর, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একে আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, মাহফুজ হায়দার, রশিদ রানা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, নিবাহী সদস্য গোলাম মওলা চৌধুরী, যুবলীগ নেতা জাহিদ হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন সহ বাংলাদেশ ক্লাবের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030