Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও সৈয়দ বজলু স্মরণে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 31, 2020 | 5:52 PM

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স এস্টোরিয়ায় সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন আলীর বড় ভাই সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজসেবক সৈয়দ বজলু আলী স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে আগস্ট রবিবার কুইন্সের এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে বাদ মাগরিব মৌলভীবাজার জেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান। এতে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সোহান আহমেদ টিটু, হারুন আলী, নুরে আলম জিকু, শেখ শফিকুর রহমান, আম্বিয়া মিয়া, সৈয়দ মামুন আলী, তানিম চৌধুরী প্রমুখ। এতে মৌলভীবাজার জেলার অধিবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সবশেষে মুনাজাতের মাধ্যমে মৃত্যুবরনকারী সকলের মাগফেরাত কামনা করে দোয়া ও উপস্থিত সকলের মাঝে শিরনি বিতরন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV