Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ড রেইজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: November 18, 2025 | 7:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের (মসজিদ নামিরাহ) বার্ষিক ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) মসজিদ মিলনায়তনে এই ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর চেয়ারম্যান ডা: আতাউল গনি ওসমানী। প্রধান আলোচক ছিলেন মসজিদে নামিরাহ এর ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সিরাজী।
আল্লাহর ঘর মসজিদ মুসলিম সমাজের মূলকেন্দ্র উল্লেখ করে বক্তাগণ বলেন, মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু শর্ত হলো, এতে কোনো রকমের অহমিকা, গৌরবের বিষয় অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে। মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে।
তারা আরো বলেন, রাসুল (সা:) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের আল্লাহ রাব্বুল আলামীন ভীষণ পছন্দ করেন। পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করে বক্তাগণ বলেন, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীরের পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মাছুম, মসজিদে আবরারের ইমাম হাফিজ রায়হান। আমন্ত্রিত অতিথি ছিলেন মাদানী মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর প্রমুখ।
প্রায় ৩৫০ মুসল্লির উপস্থিতিতে শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন হামিমুল ইসলাম হামিম ও হাফিজ তাহমীদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রফেসর সোলায়মান, আজগর আলী, আব্দুল হাকিম মিয়া, আরাফাত রহমান, আব্দুর রশিদ সানা, আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক, আহসান খান, আশরাফুল আলম মিলন, নুরুল আমিন ভূইয়া, সাইয়্যেদ আহমেদ, আব্দুর রহমান, ফেরদৌস আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান ও সৈয়দ আহমেদ। বিএনিউজ:

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ